দ্বিতীয়দিনের মতো মিরপুরে বিইউবিটি শিক্ষার্থীদের অবরোধ

দ্বিতীয়দিনের মতো মিরপুরে বিইউবিটি শিক্ষার্থীদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে দিশারি পরিবহনের বাসের ধাক্কায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী মাসুদ রানা নিহত হওয়ার ঘটনায় দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছে তার সহপাঠীরা। মঙ্গলবার বেলা ১১টা থেকে রাজধানীর মিরপুর ২ নম্বর সেকশনের সনি সিনেমা হলের সামনে সড়কে অবরোধ করেন তারা। এ সময় সনি সিনেমা হল থেকে চিড়িয়াখানা যাওয়ার সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল।পুলিশের শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আমরা তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করেছি।

বাস চালক ও হেলপারকে গ্রেফতারের আশ্বাস ও সড়ক থেকে সরে গিয়ে আন্দোলনের পরামর্শ দিয়েছি।প্রায় ৩ ঘণ্টা বসে থাকার পর দুপুরের দিকে তারা সড়ক ছেড়ে যান। তবে মিরপুর এলাকায় এখনো দীর্ঘ যানজট রয়েছে। সোমবার সকাল ৯টায় মিরপুরের শাহ আলী থানাধীন ঈদগাহ মাঠ সংলগ্ন সড়কে রিকশা করে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় দিশারী পরিবহনের ধাক্কায় নিহত হন মাসুদ রানা। এ ঘটনার পর চালক ও বাস সহযোগীদের গ্রেফতারের দাবিতে সোমবার একই সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের গ্রেফতারে ২৪ ঘণ্টা বেঁধে দেন তারা। তবে মঙ্গলবার সকাল পর্যন্ত ঘাতকরা গ্রেফতার না হওয়ায় আবারও সড়কে নামেন তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *