ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুর  প্রতিনিধি : ফরিদপুর শহরের গুহলক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে শহরের গুহলক্ষীপুর লাশ কাটা ঘরের সামনের সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- সুরুজ সরদার (২৯), রফিক বিশ্বাস (৩০), শাহান (২৮) ও আলী হাসান (২৫)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর গোয়েন্দা পুলিশের এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে একটি দল শহরের গুহলক্ষীপুর লাশ কাটা ঘরের সামনের সড়কে অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সুরুজ সরদার ও ১শ পিস ইয়াবাসহ রফিক বিশ্বাসকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সহযোগী শাহান ও আলী হাসানকে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি শহরের বিভিন্ন স্থানে।

ফরিদপুর গোয়েন্দা পুলিশের এসআই মনিরুল ইসলাম জানান, ২৬০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে কোতোয়ালী থানায় মামলা হয়েছে। মাদক ব্যবসায়ীদের আটকে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *