আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউজার্সির একটি বিয়েবাড়িতে ঢুকে সবাইকে চমকে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাপ্তাহিক ছুটিতে ট্রাম্প নিউজার্সির বেডমিনিস্টারে ‘ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্সে’ যান। সেখানেই গিরাল্ড পাপা ও জিন্না বুছহল্টডসের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। নবদম্পতি পাপা ও বুছহল্টডসকে অভিবাদনও জানিয়েছেন ট্রাম্প। এসময় তিনি তাদের সঙ্গে ছবিও তোলেন।
বিয়ে অনুষ্ঠানের অতিথিরা জানান, ডোনাল্ড ট্রাম্প হেলিকপ্টারে করে তার মালিকানাধীন গলফ কোর্সে যান। সেখানে পাপা ও বুছহল্টসের বিয়ে হচ্ছিল। পরে তিনি নবদম্পতি ও অতিথিদের অভিবাদন জানান। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প নববধূর গালে গাল মিলিয়ে শুভেচ্ছাও জানিয়েছেন। এসময় তিনি দম্পতি ও অতিথিদের সঙ্গে ছবিও তোলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো শেয়ার করেছেন বিয়েতে আমন্ত্রিত অতিথিরা। তবে তার মালিকানাধীন গলফ কোর্সে এমন ঘটনা নতুন নয়। এর আগেও তিনি তার মালিকানাধীন গলফ কোর্সে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে ঢুকে সবাইকে চমকে দিয়েছেন।


