সাভার সিআরপি থেকে ডিএফআইডির ১১টি পাজেরো জব্দ

সাভার সিআরপি থেকে ডিএফআইডির ১১টি পাজেরো জব্দ

পাথেয় ডেস্ক : শুল্কমুক্ত গাড়ি অবৈধভাবে বিক্রির দায়ে সাভারের সিআরপি থেকে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্টের (ডিএফআইডি) ১১টি পাজেরো জব্দ করেছে ঢাকা শুল্ক বিভাগ।

ডিএফআইডির নামে শুল্কমুক্ত সুবিধায় আনা ১৯টি গাড়ি দুই বছর আগে সিআরপির গ্যারেজে রাখা হয়। এর মধ্যে দুই দফায় ০৮টি গাড়ি সরিয়ে নেওয়া হলেও বাকী গাড়িগুলো শুল্ক ফাঁকি দেবার উদ্দেশ্যে রাখা হয়।

বুধবার (০৪ জুলাই) বিকেলে সাভারের সিআরপির ভেতরে রাখা অবস্থায় গাড়িগুলো জব্দ করা হয়। জব্দকরা গাড়ির আনুমানিক মূল্য ৩০ কোটি টাকা।

অভিযান পরিচালনা করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক কাজী মুহাম্মদ জিয়া উদ্দিন।

শুল্ক বিভাগ জানান, দুই বছর আগে উন্নয়ন সংস্থা ডিএফআইডি গাড়িগুলো রেখে যায় সভারের সিআরপিতে।গাড়িগুলো নিয়ম না মেনে বিক্রির অভিযোগ পাওয়ায় সেগুলো জব্দ করা হয়েছে। কাস্টমস আইন ১৯৬৯ এর ৭ ধারা অনুসারে প্রকল্পের কাজ শেষ হলে শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ির বিষয়ে এনবিআরকে জানাতে হয়। গাড়ি হাতবদল করলে বিক্রিত মূল্য সরকারি কোষাগারে জমা দিতে হয়।

পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপির নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) শফিক উল ইসলাম  জানান, এক্ষেত্রে সিআরপির কোনো দায়বদ্ধতা নেই। কারণ সংস্থাটি শুধু সিআরপিতে গাড়ি রাখার জায়গা দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *