পাথেয় রিপোর্ট : ভারতের উত্তরপ্রদেশে মুসলমানদের ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা পর্যালোচন সবসময় লেগেই থাকে। এখন মাদ্রাসা শিক্ষার্থীদের পোশাক নিয়ে উত্তরপ্রদেশে আলোচনা তুঙে।
৩ জুলাই মঙ্গলবার ভারতের উত্তরপ্রদেশ হজ্ব বিভাগের প্রশাসনিক প্রধান মুহসিন রেজা বলেন, মাদ্রাসা শিক্ষাবোর্ডের নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে, এ বৎসর থেকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের শিক্ষার্থীদের পোশাক হিসাবে জুব্বা-পায়জামা বাধ্যতামূলক করে দেয়া যাবে না, কারণ জুব্বা-পায়জামা আমাদের ধর্মীয় পোশাক নয়। মুহসিন রেজার এই বক্তব্যের পর উত্তর প্রদেশের উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলমানরা তার এই বক্তব্যের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উত্তর প্রদেশের প্রশাসনিক বিভাগের কাছে পোশাকের বিষয়টি উত্থাপন করা হলে, প্রশাসনিক বিভাগ থেকে বলা হয়, মাদ্রাসার পোশাক পরিবর্তন করার বিষয়ে আমাদের কোন ইচ্ছে নেই। মুহসিন রেজা তার নিজস্ব অভিমত পেশ করেছেন। এটা আমাদের প্রশাসনিক কোন মতামত নয়।
দারুল উলূম ফিরিঙ্গী মহল থেকে মিস্টার রেজা খানের এই বক্তব্যের প্রতিবাদ করে প্রশাসনকে জানানো হয়, মাদ্রাসার শিক্ষার্থীদের পোশাকাদীর বিষয় মাদ্রাসা শিক্ষকদের হাতেই ছেড়ে দেয়া উচিত। মিস্টার রেজা খানের এই বক্তব্যকে কোনভাবেই প্রশাসনিকভাবে বাস্তবায়ন করা যাবে না।
উত্তর প্রদেশের প্রশাসনিক বিভাগের পক্ষে আজম খান বলেন, মাদ্রাসার পোশাক নিয়ে এখনো তো প্রশাসনিকভাবে কোন কিছু ঘোষণা দেয়া হয়নি। মাদ্রাসা শিক্ষার্থীদের পোশাক নির্ধারণের দায়িত্ব মাদ্রাসা শিক্ষকদের হাতেই ন্যাস্ত করা হবে।
অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : ডেইলি হিন্দুস্তান
সম্পাদনা : মাসউদুল কাদির


