ফাইসাল ইউনুস [চট্টগ্রামরে হাটহাজারী থেকে] : এশিয়াখ্যাত প্রাচীনতম দ্বিনী বিদ্যাপীঠ আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর ২০১৮-১৯ নতুন শিক্ষাবর্ষের পাঠদান শুরু হবে ৭ জুলাই শনিবার ৷
জামিআর সহযোগী শিক্ষাপরিচালক মাওলানা মুহাম্মাদ আনাস মাদানী এ খবর নিশ্চিত করেছেন।
নতুন শিক্ষাবর্ষের পাঠদান উদ্বোধন করবেন জামিয়ার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী৷
জামিয়ার দারুল হাদীস মিলনায়তনে নতুন শিক্ষাবর্ষের পাঠদান অনুষ্ঠানে জামিয়ার উস্তাযবৃন্দ ও নতুন-পুরাতন সব শিক্ষার্থী উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত ২৩ জুন থেকে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়। ভর্তিচ্ছুক নবাগত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা গত ২৭ জুন ও ২ জুলাই দুই দফায় অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় প্রায় ৮ হাজার ভর্তিচ্ছুক নতুন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে৷


