পাথেয় রিপোর্ট : সৌদি বাদশাহ শাহ সালমান বিন আব্দুল আযীযের সঙ্গে ওআইসি আয়োজিত আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারী উলামায়ে কেরাম বিশেষ সাক্ষাৎ করেছেন।
সৌদিআরবের জেদ্দায় ওআইসি আয়োজিত আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা বিষয়ক আয়োজিত উলামায়ে কেরামের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারী আলেমরা আফগান আলেমদের উপর জোর দিয়েছেন ‘তারা যেন নিজ দেশের ইউনাইটেড পার্টিগুলির মধ্যে চলমান সংঘাতের একটি সমাধান খুঁজে বের করেন। যাতে দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা যায়। আর তারা আফগান জনগণের ভেতর পার্থক্য ও মতানৈক্যর বীজ বপনকারী গোষ্ঠীসমূহের মোকাবেলায় আফগান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে।
বাদশাহ উলামাদের প্রতিনিধি দলের সাথে আলোচনায় বলেন, আপনারা ইসলাম ও মুসলমানদের জন্য সর্বোত্তম মানুষ। বিভক্তদের মাঝে ঐক্য সৃষ্টি করছেন এবং ইসলামী বিশ্বকে যুদ্ধ, সংকট, চরমপন্থা ও সন্ত্রাসবাদের অভিশাপ থেকে মুক্তির প্রচেষ্টা চালাচ্ছেন। আল্লাহ তায়ালা সৌদি সরকারকে হারামাইন শরীফের সেবা করার সৌভাগ্য দান করেছেন।আর আমরা আমাদের এই কাজ পূর্বসূরিদের যুগ থেকেই করে আসছি।
শাহ সালমান বলেন, সৌদিআরব আফগান জনসাধারণকে তাদের সংকট ও পরবর্তী গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মানবিক ও আর্থিক সহযোগিতা করে আসছে এবং আফগান জনগণের বিভিন্ন দলগুলোর মধ্যে ঐক্য ও বিভক্তি নিষ্পত্তির মানসে ধারাবাহিকভাবে রাজনৈতিক সংহতি রক্ষার সর্বাত্মক চেষ্টা করে আসছে।

তিনি আরও বলেন, আজ আমাদের বিশ্বাস হচ্ছে আপনাদের (উলামায়ে কেরামের) প্রচেষ্টা
আফগানে অতীত সঙ্কট অবসান করে এক নতুন অধ্যায় সূচনা করতে সাহায্য করবে। যা আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রত্যাশা পূরণ করতে সাহায্যকারী হবে। তবে এর জন্য আমাদের ইসলাম ধর্মের মৌল শিক্ষা অনুযায়ী সংলাপ, পুনর্মিলন ও সহনশীলতা নিজেদের মাঝে অভিযোজন করা প্রয়োজন।
শহর জেদ্দায় আয়োজিত
এ সম্মেলনের প্রথম অধিবেশনের বিষয়বস্তু ছিলো ‘ আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা বিষয়ে উলামায়ে কেরামের ভূমিকা ও ইসলামে আপোস’ বিষয়ক। এর আ্যাডমিনিস্ট্রেটর ছিলেন রাজকীয় উপদেষ্টা ও মসজিদুল হারামের ইমাম ডক্টর সালেহ বিন হুমাইদ। তিনি তার ভাষণে বিগত রমজানে আফগান উলামাদের জারি করা একটি ফতোয়ার রেফারেন্স উল্লেখ করে বলেন, এ ফতোয়ায় অাফগানিস্তানে আফগান সরকারের বিরুদ্ধে যুদ্ধকে নিয়ম বহির্ভূত, অবৈধ সাব্যস্ত করা হয়েছে।
এই অধিবেশনে আফগানিস্তানে অপ্রীতিকর ও দুঃখজনক সব ঘটনা এবং আফগান জনগণের বিরুদ্ধে সন্ত্রাসবাদী যুদ্ধ এবং এর নিষ্পত্তিতে উলামায়ে কেরামের ভূমিকার বিষয়টিি মূল আলোচ্য বিষয় ছিলো।
এ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

অনুবাদ ও গ্রন্থনা : কাউসার মাহমুদ
সূত্র : আল অারাবিয়া, সৌদী
সম্পাদনা : মাসউদুল কাদির


