রিমান্ড শেষে কোটা আন্দোলনের তিন নেতা কারাগারে

রিমান্ড শেষে কোটা আন্দোলনের তিন নেতা কারাগারে

পাথেয় ডেস্ক : দুই দিনের রিমান্ড শেষে কোটা সংস্কার আন্দোলনের তিন নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার মহানগর মুখ্য হাকিম আদালত তাঁদের কারাগারে পাঠান।

কারাগারে পাঠানো তিন নেতা হলেন, জসিমউদ্দিন, মশিউর রহমান ও ফারুক হোসেন। এদের মধ্যে আগামীকাল রোববার ফারুক হোসেনের জামিন আবেদনের ওপর শুনানি হবে। অপর দুজনের জামিন আবেদন খারিজ করা হয়েছে। শনিবার বিকেলে তাঁদের আদালতে উপস্থিত করা হয়েছিল।

আসামিপক্ষের আইনজীবী রেজাউল ইসলাম তাঁদের জন্য জামিন আবেদন করেন। কিন্তু আদালত জসিম উদ্দিন ও মশিউর রহমানের জামিন আবেদন খারিজ করেন। অন্যদিকে ফারুক হোসেনের জামিন শুনানির দিন কাল ধার্য করেন।

গত ৩ জুলাই এই তিনজনকে গ্রেপ্তার দেখায় পুলিশ। তাঁরা তিনজনই কোটা সংস্কার আন্দোলনের ব্যানার সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *