আমিরাতে বন্ধ শ্রম বাজার চালু করতে সরকার কাজ করছে : রাষ্ট্রদূত

আমিরাতে বন্ধ শ্রম বাজার চালু করতে সরকার কাজ করছে : রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক ● সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত ডা: মোহাম্মদ ইমরান বলেন, আমিরাতে বাংলাদেশের বন্ধ শ্রম বাজার চালু করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সম্প্রতি দেশটির ইন্টার পার্লামেন্টারি প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হয়েছে। তিনি বিষয়টি আমিরাত সরকারের উচ্চ পর্যায়ে আলাপ করার আশ্বাস দিয়েছেন। আপতত সকল ভিসা চালু ও মালিক পরিবর্তনের সুযোগ সৃষ্টি করা না গেলেও পেশাজীবীদের জন্য সুযোগ সৃষ্টির করতে তিনি কাজ করছেন বলে জানান। তিনি গত শুক্রবার আমিরাতের আবুধাবী কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আয়োজিত আল নাহাদা পার্কে বার্ষিক মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরিষদের সভাপতি ইফিতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছির তালুকদার।

এ সময়ে আমিরাত বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, জনতা ব্যাংকের সিইও ইসমাঈল হোসেন, বিমানের কান্ট্রি ম্যানাজার ইকবাল হোসেন খান, আল নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ন আ বদরুদ্দীনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বিপুলসংখ্যক প্রবাসীর সরব উপস্থিতিতে দিনব্যাপী এ অনুষ্ঠানমালায় ক্রীড়া, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রবাসে বেড়া ওঠা নতুন প্রজন্মের মাঝে দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সেতুবন্ধ রচনা করার জন্য বিদেশের মাটিতে আয়োজিত এসব মিলনমেলা জোরালো ভূমিকা পালন করবে বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষদিকে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *