‘ইসলামী ঐক্যে’র মিশন জারি থাকবে: শাহ সালমান

‘ইসলামী ঐক্যে’র মিশন জারি থাকবে: শাহ সালমান

পাথেয় রিপোর্ট : ইসলামী ঐক্য বিষয়ে এর সংরক্ষণ এবং বিভক্তি ও মতপার্থক্য দূর করণে সৌদিআরব তাদের মীশন জারী রাখবে বলে আবারো ঘোষনা দিয়েছেন শাহ সালমান।তিনি বলেন, আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তারক্ষা সৌদিআরবের অগ্রাধিকারগুলোর মধ্যে অন্তর্ভূক্ত।

সৌদিআরবের জেদ্দা ও মক্কা মুকাররমায় আয়োজিত আফগানিস্তানে শান্তি বিষয়ক ‘আন্তর্জাতিক উলামা সম্মেলন’ সম্পন্ন হবার পর, পুনরায় সমগ্র মুসলিম বিশ্বকে আফগানিস্তানের শান্তি ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহবান জানান তিনি।

ওআইসির মহাসচিব ডক্টর ইউসুফ আল উসাইমিন সম্মেলন হোস্টিং এবং পবিত্র কাবার পার্শ্বেই এ সম্মেলন আয়োজনে সম্মতি জ্ঞাপনে খাদেমুল হারমাইনের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

অনুবাদ ও গ্রন্থনা : কাউসার মাহমুদ
সূত্র : সৌদিআরব থেকে প্রকাশিত উর্দু নিউজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *