পাথেয় রিপোর্ট : (নয়াদিল্লী) ঘৃণার প্রতিদান ভালোবাসার মাধ্যমে দেয়াই হলো ইসলাম বলে মন্তব্য করেন ভারতের প্রসিদ্ধ আলেম মাওলানা মুখতার আশরাফ।
মাওলানা মুখতার বলেন, ইসলাম মানুষকে ভালোবাসতে শিখায়, কোন বিধর্মী যদি তোমাকে ঘৃণা করে, তাহলে তুমি তার ঘৃণার প্রতিদিন ভালোবাসা দিয়ে দিবে, যাতে সে ইসলামের উদারতা বুঝতে পারে, ইসলাম ধর্মের দিকে আকৃষ্ট হয়।
নয়াদিল্লীর কারুলবাগ প্রসিদ্ধ লাল জামে মসজিদের জুমআর আগের বয়ানে তিনি এসব কথা বলেন।
মাওলানা মুখতার বলেন, ইসলাম তরবারির দ্বারা প্রচার হয়নি, ইসলামের প্রচার-প্রসার হয়েছে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবায়ে কেরামদের চারিত্রিক মাধুর্যতার মাধ্যমে। আমরা সিরাতের কিতাবগুলো পড়লে জানতে পারবো, আরবের ওই জাহেলরা কিভাবে আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কষ্ট দিয়েছে। কিন্তু রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের প্রতিদান দিয়েছেন ভালোবাসা ও আল্লাহ তাআলার কাছে তাদের হেদায়তের দুআ করার মাধ্যমে।
মাওলানা মুখতার বলেন, যদি আমরা ঘৃণার প্রতিদান ভালোবাসা দিয়ে দেয়া শুরু করি, তাহলে ঈমানের নূর আমাদের অন্তরে আলো ছড়াবে, আর মানুষও ইসলামের দিকে আকৃষ্ট হবে।
অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : ডেইলি হিন্দুস্তান, দিল্লী
সম্পাদনা : মাসউদুল কাদির


