তরুণীকে গেস্টহাউসে আটকে রেখে ৫০ জনের গণধর্ষণ

তরুণীকে গেস্টহাউসে আটকে রেখে ৫০ জনের গণধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক : চাকরির প্রলোভন দেখিয়ে গেস্টহাউসে আটকে রেখে এক তরুণীকে চারদিনে অন্তত ৫০ জন গণধর্ষণ করেছে। ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের রাজধানী চন্ডিগড়ের পাঞ্চকুলা এলাকার মোরনি হিলসের একটি গেস্ট হাউসে এ ঘটনা ঘটেছে।

ধর্ষণের শিকার ওই তরুণীর বয়স ২১ বছর। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে তিনি বলেন, গত ১৫ থেকে ১৮ জুলাই পাঞ্চকুলার মোরনি হিলসের গেস্টহাউসের বিভিন্ন কক্ষে তাকে আটকে রাখা হয়। এ সময় তাকে প্রত্যেক দিন অন্তত ১০ জনের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করে।

গেস্টহাউসের অভিযোগের পর গেস্টহাউসের মালিক সুনীল কুমার ও তার বন্ধু অবতার সিংকে গ্রেফতার করেছে পুলিশ। তরুণীর স্বামী বলেন, ১২ হাজার টাকা বেতনে তার স্ত্রীকে গেস্টহাউসে চাকরি দেয়ার কথা বলে সুনীল। স্ত্রীসহ গত ১৫ জুলাই গেস্ট হাউসে যান তিনি।
ওই তরুণী বলেন, গেস্টহাউসে প্রথম দিন তাকে ধর্ষণ করে সুনীল। পরে গেস্টহাউসে আরো অনেকেই আসেন এবং তারাও ধর্ষণ করেন। গণধর্ষণের পাশাপাশি তাকে মদ্যপানে বাধ্য করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *