পাথেয় সংবাদে শিশুছাত্র ভ্যানচালক রহিমের দায়িত্ব নিলেন ইউএনও

পাথেয় সংবাদে শিশুছাত্র ভ্যানচালক রহিমের দায়িত্ব নিলেন ইউএনও

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ : অবশেষে সেই তৃতীয় শ্রেণির ছাত্র শিশু আবদুর রহিমের লেখাপড়া ও দারিদ্র্য পরিবারের দায়িত্ব নিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান।

২৪ জুলাই মঙ্গলবার ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র রহিমের পরিবারকে আমন্ত্রণ জানিয়ে দরিদ্র রহিমের শিক্ষাগ্রহণের যাবতীয় খরচসহ দরিদ্র পরিবারের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

পাথেয়২৪ডটকমে সংবাদটি “অভাবের সংসারে শিশু আবদুর রহিম ভ্যানচালক” শিরোনামে সংবাদটি প্রকাশিত হওয়ার পর ফেসবুক ও সোস্যাল মিডিয়ায় আলোচিত বিষয় হয়ে দাঁড়ায় এটি। সদর উপজেলা নির্বাহী অফিসারের সংবাদটি দৃষ্টিগোচর হলে ১১ নং ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান শাজাহান সরকার সাজুর মাধ্যমে রহিমের পরিবারকে নির্বাহী অফিসারের কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়। বিস্তারিত পরিবারের দুঃখ দুর্দশার কথা শুনেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহিমের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ ও নগদ অর্থ প্রদান সহ একটি ঘর ও পরিবার চলার জন্য একটি মুদির দোকান করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এ সময় উপস্থিত ছিলেন পাথেয়২৪ডটকমের ময়মনিসংহ প্রতিনিধি আব্দুল্লাহ আল আমীন, ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান সরকার সাজু, ৬৮ নং পাড়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ গিয়াস উদ্দিন ও রহিমের বাবা ইউনুস আলী মা হেলেনা বেগম প্রমুখ।

আরও পড়ুন : অভাবের সংসারে শিশু আবদুর রহিম ভ্যানচালক

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *