ইমরান খানে জুনায়েদ জামশেদের স্বপ্ন পূরণ হবে?

ইমরান খানে জুনায়েদ জামশেদের স্বপ্ন পূরণ হবে?

পাথেয় রিপোর্ট : ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নয়া পাকিস্তান ইনশাআল্লাহ। ইনসাফ কি আওয়াজ উঠে/ জুলমুকি দিওয়ার গিরে। হক বাতিল পে হো ছায়া/ হাত উঠাকর মান্গ দুআ। ২০১৩ সালে পাকিস্তানের ইমরান খানকে বিজয়ী করার জন্য কণ্ঠমাধুরিমায় যিনি জেগে উঠেছিলেন তিনি হলেন একসময়ের পপতারকা তবলীগের টানে আলোর পথ ফিরে পাওয়া জুনাইদ জামশেদ। কোটি কোটি মানুষ তখন গেয়ে উঠেছিলেন ‌’হাত উঠাকর মান্গ দুআ।’। তখন ইমরান খান নাড়া দিতে সক্ষম হয়েছিলেন। এবার তো নয়া পাকিস্তান গঠনের জিম্মাদারি হাতের মুঠোয় পেলেন। জুনাইদ জামশেদের সেই ‘ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নয়া পাকিস্তান ইনশাআল্লাহ’র কথা মনে থাকবে তো?

পাকিস্তানে জাতীয় নির্বাচনে বুধবার ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এরইমধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে। প্রাথমিকভাবে পাওয়া বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ- পিটিআই।
তবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা বড় ধরণের ভোট কারচুপির অভিযোগ তুলেছেন।তাই ইমরান খানের দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে তাঁকে জোট গঠনের পথে হাঁটতে হবে।

ভোটের ফলাফল খুব ধীরে ধীরে প্রকাশ করা হচ্ছে। তবে নির্বাচন কর্মকর্তারা ভোট কারচুপির অভিযোগ অস্বীকার করে বলেছেন যে প্রযুক্তিগত সমস্যা সেইসঙ্গে এতো ভোট হাতে গণনার কারণে কারণে তাদের দেরি হচ্ছে।

পাকিস্তানের এই নির্বাচনকে ঘিরে অনেক রক্তপাত দেখতে হয়েছে দেশটির সাধারণ মানুষকে। এমনকি ভোটের দিনও একটি ভোটকেন্দ্রে বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছেন।

এ পর্যন্ত ৪২ শতাংশ কেন্দ্র থেকে ফল প্রকাশ হয়েছে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ২৭২টি আসনের মধ্যে ১৩৩টি আসনের আংশিক ফলাফলে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন ইমরানের পিটিআই। দলটি এগিয়ে ছিল ৮৪ আসনে। পিএমএল-এন এগিয়ে আছে ৫৮ আসনে।
তবে অবস্থা যাই হোক। নির্বাচনে ইমরান খানের এই স্রোত আর দমানো যাবে না। ইমরান খানই হচ্ছেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকরা তাই বলছেন।

নির্বাচনী এই উত্তেজনাকে ঘিরে মানুষের মনে জেগেছে নানা প্রশ্ন! যদি তাই হয়, তাহলে ইমরান খান কী পারবেন প্রয়াত পাকিস্তানি ইসলামী সঙ্গীতশিল্পী জুনায়েদ জামশেদের স্বপ্ন পূরণ করতে! বিশ্বের ইসলামবিশেষজ্ঞরাও সে কথা টেনে আনছেন।

পিটিআই নেতা ইমরানের কাছে জুনায়েদ জামশেদ একটি ধর্মান্ধতামুক্ত স্বপ্নের পাকিস্তানের কথা বলতেন। তিনি স্বপ্ন দেখতেন নয়া পাকিস্তানের। যেখানে রক্তপাত নেই। ধর্মের নামে জঙ্গিবাদ নেই। মানুষ নির্বিঘ্নে বেরিয়ে যেতে পারে শহরের পর শহর। জনগণের নিরাপত্তা যে পাকিস্তানে নিশ্চিত হবে শতভাগ। সাধরাণ মানুষ পাবে তার পরিপূর্ণ মর্যাদা।

পাকিস্তানের কিছু কিছু আলেম ইমরান খানের বিরুদ্ধাচারণ করলেও তিনি আলেমদের প্রতি সহজ ও সরল। ভালোবাসা রাখেন। বিশেষত বিশ্ব তাবলীগ জামাতের সাথীদের সঙ্গে তার সখ্যতার কথাও জানা যায়। ইমরান খানের এই দর্শনের কথা জুনাইদ জামশেদই বলতেন বলে জানিয়েছেন ইকরা মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক মাওলানা সদরুদ্দীন মাকনুন। তিনি বলেন, ২০১৩ সালের সে নির্বাচনে প্রচারে যথেষ্ট ভূমিকা রেখেছিলেন জুনাইদ জামশেদ।

প্রসঙ্গত, ২০১৩ সালের একটি সাক্ষাতকারে নাত শিল্পী জুনাইদ জামশেদ বলেন, এই টকশোতে এখানে আমি ইমরান ভাইয়ের সাফা্ই গেয়ে কোনো কথা যদি বলি মানুষ বলবে আমি তার উকিল। আমি তার খেলাফ করলে বলবেন বিরোধিতা করছি। যারা নাচগান করছে তারাই তো রাষ্ট্র পরিচালনা করছে অথবা তাদেরই উপরই হুকুমত পরিচালনা করতে হবে। এখনো তো এই নেজাম পরিবর্তনের সূচনাই হয়নি। এই প্রথম বার ইমরান ভাইয়ের মধ্যে একটা রোল দেখেছি নয়া পাকিস্তান বানানোর জন্য।

 

গ্রন্থনা : কাউসার মাহমুদ
সূত্র : ইন্টারনেট
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *