ভর্তির সুযোগ পাচ্ছে একাদশে ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা

ভর্তির সুযোগ পাচ্ছে একাদশে ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা

পাথেয় রিপোর্ট : একাদশে ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা আসন খালি থাকার ভিত্তিতে সারাদেশের যেকোনও কলেজে ভর্তির সুযোগ পাবে। বৃহস্পতিবার(২৬ জুলাই) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এর ফলে এখনও ভর্তি বঞ্চিত থাকা ৪ হাজারেরও বেশি শিক্ষার্থী কলেজে ভর্তির সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।
ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১ আগষ্ট থেকে ১৪ আগষ্ট পর্যন্ত উম্মুক্তভাবে বঞ্চিত হওয়া শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে।

জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন অর রশীদ বলেন, একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শেষ হলেও এখনও ৪ হাজার ৬২৩ জন শিক্ষার্থী আবেদন করেও নানা জটিলতায় কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি।তাদের কথা বিবেচনা করেই শেষ সময়ে ভর্তি প্রক্রিয়া উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, কেউ ভর্তিবঞ্চিত থাকবে না। আগামী ১ থেকে ১৪ আগষ্ট পর্যন্ত সারাদেশের সকল কলেজগুলোতে আসন খালি থাকা সাপেক্ষে নূন্যতম কাম্য জিপিএ’র ভিত্তিতে সরাসরি কলেজে গিয়ে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত পহেলা জুলাই থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়ে গেছে। তবে আবেদন করেও মনোনীত হয়নি ৪ হাজারের বেশি শিক্ষার্থীর অনেকেই প্রতিদিনই শিক্ষা বোর্ডে গিয়ে ধর্না দিচ্ছেন। তাদের কথা বিবেচনা করেই ভর্তি প্রক্রিয়া উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *