নোয়াখালীতে জমিয়তুল উলামার আলোচনাসভা শনিবার

নোয়াখালীতে জমিয়তুল উলামার আলোচনাসভা শনিবার

পাথেয় রিপোর্ট : ২৮ জুলাই শনিবার আসরের নামাজের পর নোয়াখালী চৌমহনী জামে মসজিদে বাংলাদেশ জমিয়তুল উলামার নোয়াখালী জেলা শাখার আয়োজনে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

মুফতি আহমদ সিরাজীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব ও রাজধানীর জামিআ ইকরা বাংলাদেশের মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম কাসেমী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি মুফাস্সীরে কুরআন মাওলানা দেলওয়ার হুসাইন সাইফী প্রমুখ।

অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মুফতি আজিমুদ্দীন আলোচনাসভার আমন্ত্রণ জানিয়ে বলেন, আপনারা আসুন। ইনশাআল্লাহ আমাদের এই আলোচনাসভা একটি দ্বীনি মিলনলমেলা ও উলামায়ে কেরামদের উপর উম্মতের যে ঈমানি দায়িত্ব তা কিছুটা হলেও আদায় হবে।
উল্লেখ্য, এই আলোচনাসভায় বাংলাদেশ জমিয়তুল উলামা নোয়াখালী জেলা শাখার কমিটি গঠনের কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *