ফ্রিজ খুলতেই মিলল কোবরা সাপ!

ফ্রিজ খুলতেই মিলল কোবরা সাপ!

আন্তর্জাতিক ডেস্ক ● সুপার শপের পর এবার বাসার ফ্রিজে মিলল কুণ্ডলী পাকিয়ে বসে থাকা সাপ। ঠান্ডা পানির জন্য ফ্রিজ খুলতেই দেখা গেল ভেতরে বসে আছে কোবরা সাপ।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের তেলেঙ্গানা রাজ্যর কিছু এলাকার তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস। এতই গরম যে মন চাইবে নিজেকে একটু ঠান্ডার মধ্য রাখতে। এরই মধ্য রাজ্যর সিরসিল্লাহ শহরের সঞ্জিভাইয়া নগর এলাকার একটি বাড়ির ফ্রিজে কীভাবে যেন ঢুকে পড়ে একটি সাপ। বাড়ির মেয়ে ঠান্ডা পানির জন্য ফ্রিজ খুলতে গিয়ে দেখতে পায় সাপটি। তবে পরে সাপুড়ের সাহায্য কোবরা সাপটিকে ফ্রিজ থেকে বের করা হয়। গত মঙ্গলবারের ও ঘটনায় চার ফুট লম্বা ওই সাপটি কতক্ষণ ফ্রিজে ছিল তা জানা যায়নি।

এর আগে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের একটি সুপার শপে ফ্রিজ থেকে ১২ ফুট লম্বা ‘আফ্রিকান রক পাইথন’ প্রজাতির ওই অজগরটি উদ্ধার করা হয়েছিল। স্থানীয় সাপুড়েরা ঘটনাস্থলে গিয়ে ফ্রিজ থেকে অজগরটি উদ্ধার করেন। পরে ন্যাশনাল পার্কে ছেড়ে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *