অগ্নিনির্বাপক যন্ত্রের ভেতরে ৩৬ হাজার ইয়াবা

অগ্নিনির্বাপক যন্ত্রের ভেতরে ৩৬ হাজার ইয়াবা

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় একটি তেলের লরির অগ্নিনির্বাপক যন্ত্রের ভেতরে ৩৬ হাজার ইয়াবা পেয়েছে র‌্যাব। শনিবার রাতে লোহাগাড়া উপজেলার বটতলী বাজার এলাকা থেকে ওই লরির চালক মো. ইসমাইলকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান জানান।

গ্রেপ্তার ইসমাইল লোহাগাড়ার বটতলী রশিদার পাড়া এলাকার আলী হোসেনের ছেলে।

র‌্যাব কর্মকর্তা মিমতানুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা পেট্রোলিয়ামের স্টিকারযুক্ত ওই তেলের লরিতে তল্লাশি চালিয়ে অগ্নি নির্বাপক যন্ত্রের ভেতরে ইয়াবা পাওয়া যায়।

মেঘনা পেট্রোলিয়ামের স্টিকার থাকলেও ওই লরি ব্যক্তি মালিকানাধীন বলে র‌্যাব কর্মকর্তারা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *