পাথেয় রিপোর্ট : ১৯৯৮ সালে আওয়ামী লীগ ছেড়ে নতুন দল গঠন করে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠতা করা কাদের সিদ্দিকীই আগামী নির্বাচকে সামনে রেখে পুরনো দলে ফিরতে বা সম্পর্ক গড়তে চাইছেন বলে কয়েকদিন ধরে কথা হচ্ছিল। এর মধ্যে গত বৃহস্পতিবার সচিবালয়ে কাদেরের কাছে যান তিনি।
কাদের জানান, তার মন্ত্রণালয়ের কাছে ‘কিছু পাওনা আছে’ কাদের সিদ্দিকীর। এগুলোর পাশাপাশি জোট নিয়েও আলোচনা হয়েছে।
আওয়ামী লীগ নেতা বলেন, ‘কাদের সিদ্দিকির সাথে আলোচনার বিষয়টি একেবারেই রাজনৈতিক নয়। আমাদের একটা সম্পর্ক আছে। তিনি বাংলাদেশের একজন বীর উত্তম মুক্তিযোদ্ধা। তাছাড়া তিনি একসময় আমাদের মন্ত্রণালয়ে কাজ করতেন। কনস্ট্রাকশনের কাজের সাথে জড়িত ছিলেন। এখানে ওনার কিছু পাওনা আছে। সেটা নিয়ে আলোচনা হয়েছে।’
‘আমি বলেছি আপনার যেটা পাওনা আছে সেই বিষয়ে যে কাগজপত্র আছে তা আমার পিএস এর কাছে দিতে। যেটা পাওনা আছে সেটাতো দিতে হবে।’
তবে রাজনৈতিক আলোচনা হয়েছে, সেটিও জানাতে ভুলেননি কাদের। বলেন, ‘ফাঁকে ফাঁকে তো রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছেই। রাজনীতি বিষয়ে জোট বিষয়ে ইত্যাদি কথাবার্তাতো হয়েছে। তবে আমরা কোন সিদ্ধান্তে পৌঁছিনি।’


