বিমান বাহিনী প্রধানের সঙ্গে নতুন সেনাপ্রধানের সাক্ষাৎ

বিমান বাহিনী প্রধানের সঙ্গে নতুন সেনাপ্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : সৌজন্য সাক্ষাতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বাংলাদেশ বিমান বাহিনীপ্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সৌজন্য সাক্ষাৎ করেছেন।  রোববার বিমান বাহিনীর সদর দফতরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)-এর সহকারী তথ্য অফিসার আয়শা ছিদ্দিকা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাৎকালে দুই বাহিনীর প্রধান কুশল বিনিময় করেন। এ সময় বিমান বাহিনী সদর দফতরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররাসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সেনাপ্রধান বিমান বাহিনী সদর দফতরে এসে পৌঁছালে বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট তাকে গার্ড অব অনার দেয়। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। সৌজন্য সাক্ষাৎ শেষে সেনাপ্রধান বিমান বাহিনী সদর দফতর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *