‘ভাঙ্গা হোক দেশের প্রথম মাদকমুক্ত উপজেলা’

‘ভাঙ্গা হোক দেশের প্রথম মাদকমুক্ত উপজেলা’

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেছেন, ‘ফরিদপুরের ভাঙ্গা উপজেলা হোক দেশের মাদকমুক্ত প্রথম উপজেলা। মাদককে না বলে ঘরে ঘরে শান্তি ফিরিয়ে এনে ভাঙ্গা উপজেলাকে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের চিরতরে বিদায় জানাতে হবে। ভবিষ্যত্ প্রজন্ম যেন মাদক কি জিনিস তা বুঝতেই না পারে সে লক্ষ্যেই আজ থেকে সাহসিকতার সাথে কাজ শুরু করতে হবে সকলকে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মভুমি ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নে ফরিদপুরকে মাদকের ছোবল থেকে রক্ষা করে মানবিক দায়িত্ব পালন করুন।’

সোমবার সকালে ভাঙ্গায় মাদক বিরোধী সিভিল ব্রিগেড এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ উপলক্ষে ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় মাদক বিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সকাল হতেই উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ভাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সহকারি কমান্ডারগন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্র্মকতা ও কর্মচারি বৃন্দ, সাংবাদিক সমাজ, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ সমাজের নানা শ্রেনী পেশার হাজার হাজার লোকজন জড়ো হতে থাকে।

প্রধান অতিথি উপস্থিত হাজারো জনতাকে শপথ বাক্য পাঠ করিয়ে মাদক বিরোধী সিভিল ব্রিগেডের কার্যক্রম সফলভাবে পরিচালনার আহবান করেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী মাহাবুর উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত্ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোসা. আফসানা কাওছার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনাদী রঞ্জন মজুমদার, উপজেলা আবাসিক প্রকৌশলী ফরিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াহিদুজ্জামান, উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার মিত্র, অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মিরাজ হোসেন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *