দুই কেন্দ্রের জন্য আরিফের বিজয় আটকে আছে

দুই কেন্দ্রের জন্য আরিফের বিজয় আটকে আছে

সিলেট প্রতিনিধি : নির্বাচনের দিন সকালেই নির্বাচন বর্জন করলেও বিজয়ের দিকে এগিয়ে চলেছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। এবারের নির্বাচন মনে রাখবে সিলেটবাসী। কারণ, সিলেট সিটিতে ঘটনাবহুল ভোট পার করে ফলাফল ঘোষণার অপেক্ষায় এখনো প্রহর গুণছেন সাধারণ মানুষ। সেখানে স্থগিত হওয়া ২ কেন্দ্রের ফলাফলের জন্য আটকে আছে । রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন আরিফুল এগিয়ে, তবে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন নির্বাচন কমিশন।

রাত সাড়ে ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায়, ১৩৪ ভোটকেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রে আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান নৌকা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। আরিফুল ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে রয়েছেন। স্থগিত কেন্দ্র দুটিতে মোট ভোট ৪ হাজার ৭৮৭। স্থগিত হওয়া কেন্দ্রের ভোটার সংখ্যা দুই প্রার্থীর ভোটের ব্যবধানের চেয়ে বেশি হওয়ায় এখনই বিজয়ী ঘোষণা করা যাচ্ছে না এগিয়ে থাকা প্রার্থীকে।

এর আগে, কেন্দ্র দখল, জাল ভোটসহ নানা অভিযোগ তুলে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছিলেন আরিফুল হক চৌধুরী। অন্যদিকে, আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান দাবি করেন সুষ্ঠু ভোট হয়েছে। শেষ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার দপ্তরে দেখা যায় আরিফুলকে। পরে সংবাদ সম্মেলনে তিনি জানান, এ বিজয় সিলেটের আমার নয়, সিলেটের জনগণের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *