পাথেয় ডেস্ক : (সাহারানপুর) : “পৃথিবীতে যেসব জাতি ও গোষ্ঠীই উন্নতি ও সফলতার শীর্ষে আরোহণ করেছে,তারা প্রত্যেকেই জ্ঞানের সু-মসৃণ পথ ধরেই এ সফলতায় উত্তরণ হয়েছে। তাই প্রতিযোগিতার এই সময়ে মুসলমানদের যদি মর্যাদা ও সফলতার আসনে উন্নীত হতে হয় তাহলে জ্ঞানার্জনকেই তাদের অভীষ্ট লক্ষ্য এবং হাতিয়ার বানাতে হবে”।
মাওলানা মুহাম্মদ আলী জাওহার ইউনিভার্সিটির চ্যান্সেলর ও সাবেক রাজনৈতিক মন্ত্রী মুহাম্মদ আযম খানের সঙ্গে এক বিশেষ সাক্ষাতে এসে এসব কথা বলেন মদীনা মুনাওয়ারা থেকে আগত ‘জমিয়তুল বারাকাত মদীনা মুনাওয়ারা’র মহাপরিচালক ও জামে মসজিদ ব্যবস্থাপনা কমিটির প্রধান আলহাজ্ব মাওলানা হাকীম মুহাম্মদ উসমান মাদানি।
উল্লেখ্য, ৮ আগস্ট বুধবার লক্ষ্নৌ’তে আজম খানের বাসভবনে একান্ত সাক্ষাতে মাওলানা হাকীম উসমান মাদানী ‘মুসলিমদের শিক্ষা বিষয়ক’ আলোচনায় নিজের মতামত তুলে ধরেন।
হাকীম মাদানী আজম খানের প্রশংসা করে বলেন, আজম খান এ দেশের এমন একজন নেতা, যিনি রাজনীতি থেকে জাতির ভবিষ্যৎ বিনির্মাণে সচেষ্ট ছিলেন। মাওলানা মুহাম্মদ আলী জাওহার ইউনিভার্সিটি সম্পৃক্ত তার সফলতাসমূহ ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।
অনুবাদ ও গ্রন্থনা : কাউসার মাহমুদ
তথ্যসূত্র : দিল্লী হিন্দুস্থান এক্সপ্রেস, দিল্লী
সম্পাদনা : মাসউদুল কাদির


