বিশ্ববিদ্যালয়ে পরিপূর্ণ ইসলামী সিলেবাসে মুগ্ধ মাহমুদ মাদানী

বিশ্ববিদ্যালয়ে পরিপূর্ণ ইসলামী সিলেবাসে মুগ্ধ মাহমুদ মাদানী

পাথেয় ডেস্ক (বেঙ্গালুরু) : ভারতে বেঙ্গালুরু ইউনেপোয়া বিশ্ববিদ্যালয়ে (Yenepoya University) ডা. জাবেদ জামিলের তত্ত্বাবধানে ইসলামী বিভাগে গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও ইসলামিক রিসার্চ সেন্টার নামে একটি কোর্স চালু করা অভিনন্দন জানিয়ে জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারী জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী বলেন, প্রস্তাবিত এই সিলেবাসটি অবশ্যই প্রশংসার যোগ্য। এটা একটি আদর্শিক সিলেবাস, অদূর ভবিষ্যতে ইউনেপোয়া বিশ্ববিদ্যালয়ে ইসলামিক বিভাগের এই সিলেবাসটি সারা বিশ্ব অনুসরণ করবে।

মাওলানা মাদানী বলেন, এই কোর্সে যেসব শিক্ষার্থীরা ভর্তি হবে, তারা ইসলাম ধর্ম সম্পর্কে অনেক বেশি জানতে পারবে, কুরআন-হাদীস সম্পর্কে ভালো জ্ঞান রাখতে পারবে। আর তারা ইসলাম ও মুসলমানদের কল্যাণে সমগ্র মানবজাতির উপকারে আসবে।
৯ আগস্ট বৃহস্পতিবার কোর্সটি চালু করা উপলক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোর্সটি উদ্বোধনের সময় ভারতের জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি সাইয়্যিদ মাওলানা মাহমুদ মাদানী এসব কথা বলেন।

অনুষ্ঠানে মাওলানা মাহমুদ মাদানী এ সময়ে যোগের চাহিদা অনুযায়ী ইউনেপোয়া বিশ্ববিদ্যালয়ে ইসলামিক বিভাগে এমন একটি যোগউপযোগী কোর্স চালু করার উদ্যোগ গ্রহণ করায় চ্যান্সেলার আব্দুল্লাহ কুনহিকে ধন্যবাদ, অভিনন্দন ও মোবারকবাদ জানান।

অনুষ্ঠানের প্রধান অতিথি, ভারতের সাবেক মন্ত্রী রহমান খান তার বক্তব্যের শুরুতে ডা. জাবেদ জামিল ও আবিদুল্লাহ কুহিন-এর প্রশংসা করেন। এবং তিনি বলেন, ইউনেপোয়া বিশ্ববিদ্যালয়ের ইসলামিক বিভাগে এই কোর্সটি অসাধারণ।

02
ভারতে বেঙ্গালুরু ইউনেপোয়া বিশ্ববিদ্যালয়ে ইসলামী বিভাগে গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও ইসলামিক রিসার্চ সেন্টার নামে একটি কোর্স চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারী জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী

রহমান খান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি এই কোর্সের লক্ষ্য-উদ্দেশ্য ও মৌলিক শিক্ষাগুলি গ্রহণ করে, তবে ইসলামী গবেষণায় একটি নতুন বিবর্তন দেখতে পাওয়া যাবে।

ডা. জাবেদ জামিল বলেন, সকল ধর্মের শিক্ষার্থীরা ধর্মীয় নৈতিকতার ভিত্তিতে এই বিশ্ববিদ্যালয়ে একত্র হবে। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে একে অপরের সাথে লড়াই করতে হবে না।

জাবেদ জামিল বলেন, ইসলামের মূলনীতিগুলো সারা বিশ্বের সকল বিষয়ের উপকারের জন্য, স্বাস্থ্য বিজ্ঞান, সমাজ বিজ্ঞান ও জাতীয় বিজ্ঞানসহ সব ক্ষেত্রগুলোতে প্রয়োগ করা যেতে পারে। তিনি জোর দিয়ে বলেন, আধুনিক বিজ্ঞানের আলোকে ইসলামকে অধ্যয়ন করা উচিত নয়, তবে ইসলামের আলোকে আধুনিক বিজ্ঞান অধ্যয়ন করো।

চ্যান্সেলার আব্দুল্লাহ কুহিন বলেন, আমাদের ইউনিভার্সিটিতে এই কোর্সটি চালু করার লক্ষ্য-উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীরা ইসলাম ধর্ম সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করবে। আর এই ইউনিভার্সিটি ইসলামিক বিভাগে সারাবিশ্বে একটি বড় আন্তর্জাতিক স্থান দখল করবে।


অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : উমিদ নিউজ, দিল্লী
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *