স্নোডেনকে হংকংয়ে আশ্রয় দেয়া ৩ শরণার্থী পরিবার হুমকিতে

স্নোডেনকে হংকংয়ে আশ্রয় দেয়া ৩ শরণার্থী পরিবার হুমকিতে

আন্তর্জাতিক ডেস্ক ● যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেনকে ২০১৩ সালে হংকং এ আশ্রয় দেয়া ৩টি শরণার্থী পরিবার ভয়ের মধ্যে বসবাস করছে বলে জানিয়েছেন। হংকং এ শ্রীলঙ্কান পুলিশ তাদের খুঁজছে বলে তারা এ আশঙ্কার কথা জানান।

সিএনএন এর প্রতিবেদন সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের নথি ফাঁসের সপ্তাহখানেক পর পালিয়ে থাকা স্নোডেনকে এসব পরিবার তাদের বাড়ির গোপন স্থানে লুকিয়ে রাখেন। গত বছর এ তথ্য বাইরে প্রকাশের আগ পর্যন্ত তারা গোপন রাখেন। রাজনৈতিক আশ্রয় চাওয়া পরিবারগুলোর মধ্যে দুটি শ্রীলঙ্কান এবং একটি ফিলিপাইনের।

এডওয়ার্ড স্নোডেনের হংকং এর আইনজীবী রবার্ট তিব্ব বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তাদের হাজির করে বলেন, বিভিন্ন সূত্র থেকে তিনি খবর পেয়েছেন শ্রীলঙ্কান গোয়েন্দা বিভাগের (সিআইডি) সদস্যরা গত নভেম্বর এবং ডিসেম্বরে এখানে আসেন। এর মধ্যে দ্বিতীয়বার তারা এসব পরিবারকে খুঁজে বের করতে কার্যকর পদক্ষেপ নেন। কিন্তু পরিবারের সদস্যরা নির্যাতনের ভয়ে বাড়ি ফিরতে চান না।
এসময় রবার্ট তিব্ব আরো বলেন, তাদের খুঁজে বের করতে সংশ্লিষ্ট এক ব্যক্তি তাদের ছবি ও কাগজপত্র নিয়ে অন্যান্য পরিবারেরও খোঁজ করেন।

এ বিষয়ে সিএনএন শ্রীলঙ্কার পররাষ্ট্র দপ্তরে যোগোযোগের চেষ্টা করে। কিন্তু তারা কোন সাড়া দেয়নি। তবে ওই পরিবারগুলোকে আইনি সহায়তাকারী ডেমোক্র্যাট পার্টির সদস্য আইনজীবী জেমস বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে তোলার কথা বলেন। সিএনএন।

patheo24/mr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *