ফেনীতে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

ফেনীতে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

ফেনী প্রতিনিধি : ফেনীর দাগনভূঞার সিলোনিয়ায় শনিবার ট্রাকের ধাক্কায় নুসরাত জাহান মিম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। মিম জায়লস্কর ইউনিয়নের আলমপুর গ্রামের হাবিব উল্ল্যাহ মিন্টুর মেয়ে ও স্থানীয় সিলোনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মিম পরীক্ষা শেষে সিলোনিয়া বাজার দিয়ে বাড়ি যাওয়ার সময় নোয়াখালী থেকে আসা একটি দ্রতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকের চালককে আটক করেছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *