ভারতে রোহিঙ্গাদের আর্থিক সহযোগিতা দিলো জমিয়তে উলামা হিন্দ

ভারতে রোহিঙ্গাদের আর্থিক সহযোগিতা দিলো জমিয়তে উলামা হিন্দ

পাথেয় ডেস্ক (নূহ) : ভারতের উত্তরপ্রদেশের দিল্লির নূহ, মেওয়াতে অনেক রোহিঙ্গা মুসলমান আশ্রয় গ্রহণ করেছে। আর্থিক সংকটের কারণে তারা অনাহারে দিন কাটাচ্ছে। জমিয়তে উলামা হিন্দ দিল্লির নূহ শাখার পক্ষ থেকে আশ্রিত রোহিঙ্গা মুসলমানদের প্রত্যেকটি পরিবারকে বিশ হাজার রুপি করে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে।

১৫ আগস্ট ডেইলি আখবারে মাশরিকে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায় জমিয়তে উলামা হিন্দ দিল্লির নূহ শাখার পক্ষ থেকে মাওলানা শওকত আলী কাসিমীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোহিঙ্গা মুসলমানদের হাতে আর্থিক সহযোগিতা প্রদান করে।

মাওলানা শওকত আলী কাসিমী বলেন, জমিয়তে উলামা হিন্দ প্রতিষ্ঠার পর থেকেই ভারতের মুসলিম দরদি পরিবারগুলোকে জমিয়ত আর্থিক সাহায্য-সহযোগিতা করে আসছে। জমিয়তে উলামা হিন্দের চেয়ারম্যান সাইয়্যিদ আরশাদ মাদানির নির্দেশে রোহিঙ্গা মুসলমানদের এই আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জমিয়তে উলামা হিন্দ দিল্লির নূহ শাখার সভাপতি মাওলানা শওকত আলী কাসিমী, মাওলানা মোহাম্মদ হানিফ, মাওলানা নাসিম আহমদ, মাওলানা মোহাম্মদ খালিদ কাসিমী প্রমুখ।


অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : ডেইলি আখবারে মাশরেকী, দিল্লি।
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *