১৩তম বারের মতো  পেছাল রিজার্ভ চুরির  তদন্ত প্রতিবেদন

১৩তম বারের মতো পেছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক ● বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করা হয়েছে। আগামি ২১ মে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে এই মামলায় ১৩ বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিল। মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন করে দিন নির্ধারণ করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান বিষয়টি জানিয়েছেন। মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। স্থানান্তরিত এসব টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকাররা রিজার্ভের অর্থ পাচার করেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় গত বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪ ধারা, তথ্য ও প্রযুক্তি আইন, ২০০৬-এর ৫৪ ধারা ও ৩৭৯ ধারায় মামলাটি করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *