প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

পাথেয় রিপোর্ট : আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ১ সেপ্টেম্বর ভোর ৬টায় নয়াপল্টনসহ দেশের সব বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন।

বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি মহাসচিব এবং সিনিয়র নেতারা ফাতিহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। ওই দিন বিকালে রাজধানীতে জনসভার করারও ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলনে।

এ ছাড়া ২ সেপ্টেম্বর বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। এতে বিএনপির সিনিয়র নেতা ও বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন।

এদিকে দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বিশেষ পোস্টার প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন রিজভী। সংবাদ সম্মেলনের আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় দলের সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সদ্য প্রয়াত পিতার আত্মার মাগফিরাত কামনা এবং গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *