নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : তোফায়েল

নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক : বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আমরা আশা করি সব দল আসন্ন নির্বাচনে অংশ নেবে। তবে বিএনপি যদি আগামী সাধারণ নির্বাচনে অংশ না নেয় তাহলে তাদের অস্তিত্ব সংকটে পড়বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। নির্বাচন কমিশন সরকারের অধীনে দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে নির্বাচনের আয়োজন করবে। আমরা আশা করি সব দল আসন্ন নির্বাচনে অংশ নেবে। তবে বিএনপি যদি আগামী সাধারণ নির্বাচনে অংশ না নেয় তাহলে তাদের অস্তিত্ব সংকটে পড়বে,’ বলেন তোফায়েল আহমেদ। তবে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে হরতাল ও অবরোধের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *