চট্টগ্রামে বাসের ধাক্কায় নারীসহ অটোরিকশার ২ যাত্রী নিহত

চট্টগ্রামে বাসের ধাক্কায় নারীসহ অটোরিকশার ২ যাত্রী নিহত

পাথেয় ডেস্ক : চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় বাসের ধাক্কায় এক নারীসহ সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে রাহাত্তারপুল এলাকার রাহাত কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের নাম মো. জামাল (৪০)। তবে নিহত নারীর পরিচয় জানা যায়নি।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী  বলেন, ‘নগরের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে আনোয়ারাগামী একটি বাস রাহাত্তারপুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোরিকশার পাঁচ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

দুর্ঘটনার পর বাসচালক মো. ইয়াছিনকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ওসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *