৫৮৭ জেলে পরিবারকে ৩ কোটি টাকা অনুদান

৫৮৭ জেলে পরিবারকে ৩ কোটি টাকা অনুদান

নিজস্ব প্রতিবেদক : সংসদে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে, জলদস্যুদের আক্রমণে, বাঘের থাবা, কুমির ও সাপের কামড়ের কারণে নিহত জেলে পরিবারকে ২০১২ সাল থেকে আর্থিক সহায়তা দিয়ে আসছে সরকার। নানা কারণে নিহত হওয়া ৫৮৭টি জেলে পরিবারকে ২০১৭ সাল পর্যন্ত আর্থিক অনুদান দেয়া হয়েছে ২ কোটি ৮৯ লাখ ৭০ হাজার টাকা। সোমবার সংসদে নুরুন্নবী চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেলে এ অধিবেশন শুরু হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, প্রকৃত জেলেদের প্রাপ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদফতর জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান করছে। ইতোমধ্যে ২০১৭ সাল পর্যন্ত ১৬ লাখ ২০ হাজার মৎস্যজীবী জেলের নিবন্ধন ও ডাটাবেজ তৈরি করা হয়েছে। এসব ডাটাবেজ থেকে ১৪ লাখ ২০ হাজার জেলেকে পরিচয়পত্র বিতরণ সম্পন্ন হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *