পাথেয় টোয়েন্টিফোর ডটকম : (গরগাঁও ১৭ সেপ্টেম্বর) হরিয়ানা রাজ্যের গরগাঁওয়ে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের বিভক্তি এখন চরম পর্যায়ে। মুসলিমদের প্রতি স্থানীয় হিন্দুদের অাচরণ এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে ১৬ সেপ্টেম্বর হিন্দু পঞ্চায়েত কমিটির এক সভায় তারা মুসলমানদের কাছে দোকানপাট ও বাসা ভাড়া না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্রে জানা গেছে, হরিয়ানার গরগাওয়ের শিতলা কলোনীতে একটি মসজিদকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের ভেতর প্রথম সমস্যা সৃষ্টি হয়। এতে ক্রমে এলাকার পরিস্থিতি অারো নাজুক পরিবেশের দিকে যাচ্ছিলো। এমতাবস্থায় কিছু জ্ঞানী হিন্দুরা চেষ্টা করেছিলো বিষয়টার স্বাভাবিক সুরাহার। কিন্ত পঞ্চায়েত হিন্দু কমিটি কোনওভাবেই চাচ্ছে না মুসলমানরা গরগাঁওয়ে থাকুক। বিষয়টিকে আরো উত্তপ্ত করতেই ১৬ তারিখ তারা স্বামী বিবেকানন্দ সংগঠন অফিসে এই একরোখা সভায় বসে।
সে সভাতেই হিন্দুরা এই সিদ্ধাস্ত নেয় যে, মুসলিমদের কাছে তারা কোনও দোকান এ ঘর ভাড়া দেবে না। সাথে তারা এ কথাও বলছে যে মসজিদ বন্ধ করার আগে তারা ডেপুটি কমিশনারের অনুমতি নিয়েই মসজিদ বন্ধ করেছে।
অনুবাদ ও গ্রন্থনা : কাউসার মাহমুদ
তথ্যসূ্ত্র : ডেইলি হামারা সামাজ,দিল্লী
সম্পাদনা : মাসউদুল কাদির


