পাথেয় ডেস্ক : দেশের দারিদ্র্যের হার কমে দাঁড়িয়েছে ২১ দশমিক ৮ শতাংশ, যা গত বছর ছিল ২৩ দশমিক ১ শতাংশ। মঙ্গলবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রতিবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে উপস্থাপন করা হয়।
এতে বলা হয়, সেই সঙ্গে অতিদরিদ্রের হারও কমে ১১ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে, যা ২০১৭ সালে ছিল ১২ দশমিক ১ ছিল। বিসিএস ইকোনমিক ক্যাডার ও বিসিএস প্রশাসনিক ক্যাডার একীভূত হয়েছে বলেও প্রধানমন্ত্রী একনেকে ঘোষণা দেন।


