জাতীয় বেফাকের শূরা বৈঠক অনুষ্ঠিত

জাতীয় বেফাকের শূরা বৈঠক অনুষ্ঠিত

পাথেয় রিপোর্ট : বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ তথা জাতীয় বেফাকের ১৮ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার বেলা আড়াইটায় শুরু হয় শূরা বৈঠক। বৈঠকের সভাপতিত্ব করেন বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। বৈঠকে জাতীয় বেফাকের মহাসচিব মুফতী মুহাম্মদ আলী চলতি বছরে পরীক্ষাসংক্রান্ত বিষয়াবলী উপস্থপান করেন। শূরা সদস্যগণ এর উপর সার্বিক আলোচনা করেন বলে জানা গেছে।

মঙ্গলবার বিকালে শূরা বৈঠক দুআর মাধ্যমে সমাপ্ত হয়।

শূরা বৈঠকে এ ছাড়াও উপস্থিত ছিলেন, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা হিফজুর রহমান খান, মুফতি আবুল কাসেম, মাওলানা এমদাদুল্লাহ কাসেমী, মুফতি আব্দুল কাইয়ূম খান, মাওলানা আরীফুদ্দীন মারুফ, মুফতি তাজুল ইসলাম কাসেমী, মাওলানা আসআদ আল হুসাইনী, মাওলানা আব্দুল আলীম ফরীদি, মাওলানা. আবু বকর ছিদ্দিক, মাওলানা আব্দুল বাতেন শরীয়তপুর, মাওলানা মোজাফফর হুসাইন, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা শওকত আলী, মুফতি বশীরুল্লাহ কাসেমী, মাওলানা আতীকুর রহমান, মাওলানা ফুয়াদ মাহমূদ খান, মাওলানা শাহাদাত হুসাইন এমদাদী, মাওলানা আইয়ুব আনসারী, মাওলানা শামীম আহমদ, মাওলানা রিয়াজুল ইসলাম, মাওলানা আবু বকর, মাওলানা বিলাল উদ্দিন, মাওলানা জসীম উদ্দীন প্রমুখ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *