টিভিতে খবর পড়ে সৌদি নারীর ইতিহাস

টিভিতে খবর পড়ে সৌদি নারীর ইতিহাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ধীরে ধীরে সৌদি আরবের অনেক কিছুই বদলে যাচ্ছে। সময়ের সঙ্গে পাল্টে যাচ্ছে তাদের সংস্কৃতি ও ধর্মীয় অনুশাসনের অনেক বিষয়অাশয়। সবচেয়ে বেশী শিথীলতা এসেছে সৌদির ইসলামী অনুশাসনে। নারী জাগরণের যে স্লোগান শুরু হয়েছে একসময়কার মুসলিম বিশ্বের সবচেয়ে রক্ষণশীল এ দেশটিতে, ক্রমেই তা পেরিয়ে যাচ্ছে অনেক নিয়ম ও অনুশাসনকে।

সম্প্রতি সৌদির সরকারি টেলিভিশন চ্যানেলে সন্ধ্যার নিউজ বুলেটিন পড়ে সৌদি আরবের ইতিহাসে নাম লেখালেন উইম আল দাখিল নামের এক নারী। গত ২৩ আগস্ট রোববার সন্ধ্যায় সরকারি টিভি চ্যানেল সৌদি টিভি ওয়ান-এ সবাইকে চমকে দিয়ে ওমর আল নাশওয়ানের সঙ্গে খবর পড়েন উইম আল দাখিল। আধুনিককালে নারী বিপ্লবে সৌদির এ বসন্ত সময়ে এসেও এর আগে একজন নারী সরাসরি খবর পাঠের সাহস দেখিয়েছিলেন। সৌদি টিভির টুইটে বলা হয়, ২০১৬ সালে সকালের খবর পড়তেন জুমানাহ আল শামী। তিনি ছিলেন প্রথম উপস্থাপিকা। এবারে সন্ধ্যার মূল খবর পড়ে ইতিহাস গড়লেন আরেক নারী।

সৌদি টিভিও অবশ্য গর্বের সঙ্গেই উইম আল দাখিলের নিয়োগের কথা টুইট করে জানিয়েছে। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের হাত ধরে নারীদের একের পর এক পদক্ষেপ শুরু হয়েছে। তাঁর ঘোষিত ভিশন ২০৩০–এর আওতায় গাড়ি চালানোর অনুমোদন থেকে শুরু করে নারীরা মাঠে বসে খেলা দেখা—এমনকি সিনেমা হলে গিয়ে চলচ্চিত্র দেখারও অনুমতি পেয়েছেন। চলতি বছরের মার্চেই সৌদিতে প্রথম আয়োজন করা হয় নারীদের দৌড়। তাতেও বিপুল সাড়া পড়ে। আর তার পর নয়া ইতিহাস গড়লেন উইম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *