তিন তালাক অর্ডিন্যান্সে সুপ্রিমকোর্টে চ্যালেঞ্জ করবেন আরশাদ মাদানী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম (মুম্বাই) : তিন তালাক অর্ডিন্যান্সে জমিয়তে উলামা হিন্দের চেয়ারম্যান সাইয়্যিদ মাওলানা আরশাদ মাদানী সুপ্রিমকোর্টে চ্যালেঞ্জ করবেন বলে জানিয়েছেন জমিয়তে উলামা হিন্দ মহারাষ্ট্রের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ গুলজার আজমী।

২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার ভারতে প্রকাশিত ডেইলি হামারা সমাজের সংবাদে জানা যায়, মাওলানা গুলজার আজমী ভারতে মুম্বাইতে জমিয়তে উলামা হিন্দের একটি আলোচনা সভা অনুষ্ঠানে এ কথা বলেছেন।

ভারতে সদ্যপাশ হওয়া তিন তালাক অর্ডিন্যান্সের ধিক্কার ও তীব্র নিন্দা জানিয়ে জমিয়তে উলামা হিন্দ মহারাষ্ট্রের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ গুলজার আজমী বলেছেন, তিন তালাক অর্ডিন্যান্স ইসলামী শরীয়তবিরোধী। মুসলমান পুরুষ ও নারীদের অধিকারের বিরোধী। এমনি কি ভারতীয় সংবিধানের বিরোধী।

গুলজার আজমী আরো বলেন, তিন তালাক বাতিল করে শাস্তি স্বরূপ তিন বছরের কারাদণ্ড সাব্যস্ত করার মধ্যে মুসলমান নারীদের কোন কল্যাণ নেই। ইসলামী শরীয়ত বিরোধী আইনের মধ্যেই প্রকৃতপক্ষে কোন উপকার নেই। ইসলামী শরীয়ত অনুযায়ী জীবন যাপন করার মাঝেই মুসলিম নারীদের প্রকৃত কল্যাণ ও ন্যায়বিচার বিদ্যমান।

মাওলানা গুলজার আজমী ভারত সরকারের উদ্দেশ্যে বলেন, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক দেশে কোন ধর্মের ধর্মীয় কানুনের উপর আঘাত আনার অধিকার নেই। তিন তালাক অর্ডিন্যান্সের মাধ্যমে ভারত সরকার শুধু ইসলামকে অবমাননা করেছে এমনটি নয়, বরং ভারতের সংবিধানেরও অপমান করেছেন।

মুসলমান এবং ভারতের বৃহত্তর স্বার্থে সরকারের তিন তালাক অর্ডিন্যান্সের বিরুদ্ধে দেশের শান্তিকামী মানুষকে সংগ্রাম করার আহ্বান জানিয়েছেন মহারাষ্ট্র জমিয়তের সেক্রেটারি মাওলানা গুলজার আজমী।

গ্রন্থনা : আদিল মাহমুদ

তথ্যসূত্র : হামারা সমাজ, উর্দু ডেইলি, দিল্লী

সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *