মাদক মানবসভ্যতার চরম শত্রু : আল্লামা মাসঊদ

মাদক মানবসভ্যতার চরম শত্রু : আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : নেশা ও মাদককে মানব-সভ্যতার চরম শত্রু আখ্যা দিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, মাদক সমাজে অনাচার ও অস্থিরতা সৃষ্টি করে। পরিবারে অশান্তির আগুন প্রজ্জ্বলিত করে। মাদক ইসলাম ধর্মে সম্পূর্ণ হারাম।
আল্লামা মাসঊদ বলেন, মাদক আমাদের দেশের যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। সরকার কোনভাবেই বাংলাদেশ থেকে মাদক দূর করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মাদকের চাহিদা নষ্ট না করা হবে। আর মাদকের চাহিদা মানুষের অন্তর থেকে দূর হবে দিল পায়দা করার দ্বারা। অন্তরে ইসলামের বীজ রোপণ করার দ্বারা। তিনি বলেন, জাহিলী যুগে আরবে লোকেরা সবচেয়ে বেশি মাদকাসক্তিতে আসক্ত ছিল। এমন কি ইসলামের শুরুতে মদ-নেশা জায়েয ছিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষ দীল পয়দা করেছিলেন, তাই মদ হারাম হওয়ার সাথে সাথে সবাই মাদক ছেড়ে দিয়েছে। সুতরাং বাংলাদেশের মানুষদের দিল পয়দা করার জন্যে কাজ করতে হবে। দীল পয়দা হয়ে গেলে মাদক এমনিতেই দূর হয়ে যাবে।
২৮ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ জামে মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

আল্লামা মাসঊদ আরো বলেন, মানুষের দীল পয়দা করার জন্যে তাবলীগ জামাত কাজ করছিল। কিন্তু আফসোসের বিষয় আমাদের দেশে এখন তাবলীগ বিভক্ত হয়ে গেছে দুটি গ্রুপে। তিনি বলেন, জনসাধারণ তো উলামায়ে কেরামের সাথে চলবে এটাই স্বাভাবিক। কারণ উলামায়ে কেরাম সমাজের রাহবার। আমাদের সকলের পরিচয় এক। আমরা উম্মত। কিন্তু এখন উম্মত দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে, এতে দিনদিন মুসলমানদের শক্তি দুর্বল হচ্ছে। কিছু সংখ্যার মানুষ উম্মতের মাঝে বিভক্তি করার চেষ্টা করছে। কিছু উলামায়ে ছুঁ ও এখন এই কাজটি করছে। যা সমস্ত আলেম তাদের ইলমকে উম্মতের মাধ্যমে বিভক্তি করার চেষ্টা করছে, তাদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্থানে।

উল্লেখ্য, দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে উলামায়ে কেরাম ও জনসাধারণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশ জমিয়তুল উলামার উদ্যোগে আগামী ৬, ৭, ৮ ও ৯ অক্টোবর ২০১৮ দেশব্যাপী ঐতিহাসিক পথযাত্রায় মসজিদে উপস্থিত মুসল্লিদের শরীক হওয়ার আহ্বান জানান আল্লামা মাসঊদ।

৭২তম জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ইকরা বাংলাদেশ জামে মসজিদে জুমার নামাজের পর বিশেষ মুনাজাত করা হয়।

গ্রন্থনা : আদিল মাহমুদ
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *