গাজায় আবারো ইসরাইলি সেনাদের গুলি, দুই বালকসহ ৭ ফিলিস্তিনি নিহত

গাজায় আবারো ইসরাইলি সেনাদের গুলি, দুই বালকসহ ৭ ফিলিস্তিনি নিহত

পাথেয় রিপোর্ট : দখলদার ইসরাইলি সেনাদের গুলিতে অবরুদ্ধ গাজা উপত্যকায় দুজন বালকসহ সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলিদের লাগাতার এ নৃশংস র্কমকান্ড অকাতরে প্রাণ কেড়ে নিচ্ছে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের।

গত ৩০ মার্চ ধরে চালিয়ে যাওয়া ফিলিস্তিনিদের ঘরে ফেরার বিক্ষোভে শুক্রবারও ইসরাইলি সীমান্ত বরাবর হাজার হাজার মানুষ অংশ নেন। তখনই এ হত্যাযজ্ঞ ঘটায় বর্বর ইসরাইল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় ৫০৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৮৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত ৭ জনের মধ্যে ১২ ও ১৪ বছরের বালক রয়েছে।

তবে ইসরাইলি সেনাবাহিনী সূত্র জানিয়েছে, বিক্ষোভের ভেতর থেকে তাদের দিকে বিস্ফোরক দ্রব্য ও পাথর নিক্ষেপ করার জবাবে তারা বিমান হামলা ও তাজা গুলি ছোড়ে।

ছয় মাস আগে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ১৯১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ হাজারের বেশি ফিলিস্তিনি।

প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সর্বশেষ বিদ্রোহের ১৮তম বার্ষিকী ছিল শুক্রবার। দিনটি পালন করতে কয়েক হাজার ফিলিস্তিনি বিক্ষোভে অংশ নিয়েছিলেন। ২০ লাখের বেশি অধিবাসীর গাজা গত এক দশক ধরে অবরুদ্ধ করে রেখেছে মিশর ও অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে উপত্যকাটিতে অর্থনেতিকভাবে অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে।

দেখলে মনে হয়, এ যেন এক মৃত্যুপুরীতে রূপ নিয়েছে এখন। যেখানে বারবার আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরাইল। অন্যের মাটি কেড়ে নিতে তাদর এ ঘৃণ্য প্রয়াসকে নিন্দা জানিয়ে আসছে পৃথিবীর প্রায় সব বিবেকবানরাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *