৬ দফা দাবিতে সম্পাদক পরিষদের মানববন্ধন সোমবার

৬ দফা দাবিতে সম্পাদক পরিষদের মানববন্ধন সোমবার

পাথেয় টোয়েন্টিফোর : ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো সংশোধনের দাবিতে সোমবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন ডাকা হয়েছে সম্পাদক পরিষদের পক্ষ থেকে। পরিষদের পক্ষ থেকে ৬ দফা দাবিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এদিন বেলা ১১টায় এ মানববন্ধনে কেবল সম্পাদক পরিষদের সদস্যরাই অংশ নেবেন।

১৩ অক্টোবর শনিবার সম্পাদক পরিষদের পক্ষ থেকে জাতীয় ক্লাবের ভিঅাপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করা হয়। দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি ঘোষণার অাগে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘মুক্ত সংবাদমাধ্যম, বাকস্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী কালাকানুন- ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে অাইনে পরিণত করায় অামরা যারপরনাই হতাশ, ক্ষুব্ধ ও মর্মাহত। অামাদের উদ্বেগের বিষয়গুলো মন্ত্রীসভায় উপস্থাপন করার ব্যাপারে তিন জন মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা প্রকাশ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এসবের কিছুই হলো না। অামরা মনে করি, সেই প্রতিশ্রুতির বরখেলাপ হয়েছে। তারপরও অাইনটি পাস হওয়ার পর তথ্যমন্ত্রীর অনুরোধে অামরা অামাদের মানববন্ধন কর্মসূচি স্থগিত রেখেছিলাম। কিন্তু অামরা অাবারও অামাদের মানবন্ধন কর্মসূচি ঘোষণা করছি।’

এ সময় ডিজিটাল নিরাপত্তা আইনকে সংবাদ মাধ্যমের বাক ও মতপ্রকাশের স্বাধীনতা পরিপন্থী কালাকানুন আখ্যায়িত করে সম্পাদক পরিষদ বলেছে, এটিকে আইনে পরিণত করায় আমরা যারপরনাই হতাশ, ক্ষুব্ধ ও মর্মাহত। এটি মুক্তিযুদ্ধের অন্তর্নিহিত চেতনার পরিপন্থী।

সংবাদমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতা সুরক্ষার লক্ষ্যে ডিজিটাল নিরাপত্তা অাইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩ ধারা অবশ্যই যথাযথভাবে সংশোধন করতে হবে বলেও দাবী তোলেন সম্পাদক পরিষদ।

সম্পাদক পরিষদ জানায়, আমাদের মৌলিক আপত্তি, দফায় দফায় আলোচনা ও সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে দুইবার বৈঠক সত্ত্বেও ডিজিটাল নিরাপত্তা আইনটি পাস করা হয়েছে।

আইনটি নিয়ে পরিষদ বলছে, তিন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা প্রকাশ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন- আমাদের উদ্বেগের বিষয়গুলো মন্ত্রিসভায় উত্থাপন করা হবে এবং ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রহণযোগ্য পরিবর্তন, পরিমার্জন লক্ষ্যে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করা হবে। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে দেখলাম, এসবের কিছুই করা হল না। ‘সম্পাদক পরিষদকে তিনজন মন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা মনের করি, এটি সেই প্রতিশ্রুতির বরখেলাপ।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউএজ সম্পাদক নূরুল কবীর, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ইনডিপেনডেন্ট সম্পাদক এম শামসুর রহমান প্রমুখ।নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দীন, সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনিরুজ্জামান, করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান, সমকাল-এর ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *