মোটাসোটা নেতাদের হাওরে পাঠান : খালেদার উদ্দেশে মায়া

মোটাসোটা নেতাদের হাওরে পাঠান : খালেদার উদ্দেশে মায়া

নিজস্ব প্রতিবেদক ● বিএনপির মোটাসোটা নেতাদের হাওর অঞ্চলে পাঠিয়ে মানুষের খোঁজখবর নিতে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, আপনি অসুস্থ, তাই আপনি হয়তো হাওর এলাকায় যেতে পারবেন না। তবে আপনার দলের মোটাসোটা নেতাদের হাওর এলাকায় পাঠিয়ে এলাকার খোঁজখবর নেন। রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ দফতরে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

এ সময় প্লাবিত এলাকাগুলোকে বন্যা দুর্গত এলাকা ঘোষণা করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মায়া বলেন, দুর্গত এলাকা ঘোষণার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে মানুষ কষ্টে আছে। সেই কষ্ট লাঘবের চেষ্টা করছি আমরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *