শেষ বিকেলের ব্যস্ত সময়

শেষ বিকেলের ব্যস্ত সময়

মাহবুবুর রহমান : কতদিন ধরেই তো আছি এই এখানে। পুরান ঢাকার গেন্ডারিয়ায়। বাকরখানির আদিস্থানে। বুড়িগঙ্গার তীরদেশে। বিনতবিবির মসজিদ আর অলি-গলির শহরে। কিন্তু নিত্য জ্ঞান বিলায় যে পাঠাগার। দ্বীননাথসেন রোডস্থ ‘সীমান্ত গ্রন্থাগার’। সেখানে কী একবারো ‘ঢু’ মেরেছি? কালের সাক্ষী হয়ে আজ অবধি স্বগর্বে দাঁড়িয়ে থাকা পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই গ্রন্থাগারটিতে আমি কী গিয়েছি একটিবার! পড়তে পড়েত কোনও বিকেল কী শেষ হয়েছে আমার সেখানে! সুবোধ বালকের মত বলতে হবে, না! একবারও না।

আবার কেউ যদি জিজ্ঞেস করে, সাহিত্যের বইটই পড় নাকি? বইপোকার মত ভাব ধরে দেদারছে বলে যাই, মাইকেল, শরৎ, রবীন্দ্র, নজরুল, সবই পড়েছি। অথচ ভেতরে একদম ফাঁকা। কিছুই পড়া হয়নি। তাই এবার বাড়ি থেকে ফেরার পর একটু ভাবলাম। প্রতিদিন বাদ আছর যে সময় টা নিস্তেজ সূর্যাস্ত দেখি, বুড়িগঙ্গার কালো পানির বুক চিরে ছুটে চলা সুন্দরবন ৭, সূরভী২, এম,ভি ফারহান৪, কীর্তনখোলা, পারাবতের দৃশ্য দেখি আর বাদাম খেয়ে অলস সময় পার করি। তাতে কাজের কাজ কিছুই হয় না। তারচে বরং আগামীকাল থেকে ফরিদাবাদের অদূরে ঐ গ্রন্থাগারটিতে আছরের সময়টা দিব্যি কাটিয়ে দিতে পারব। তাতেও যদি এই অজ্ঞ মনে কিঞ্চিৎ আলো বাড়ে। আর পায়চারি তাওতো হচ্ছে। তাহলে আর কম কিসে!

সেই চিন্তা থেকেই গত ২৭ নভেম্বরে ”সীমান্ত গ্রন্থাগারে” যাওয়া। ভেতরে একজন লোক বসা ছিলেন। তার কাছে গেলাম। বললাম, দাদা! আপনাদের এখানকার নিয়ম-কানুনটা একটু জানতে চাচ্ছিলাম। লোকটা একনাগাড়ে কথা বলতে থাকার মত মুখস্থ এতগুলো বাণী গুলো আওড়ে গেল। তবে আমার কানে শুধু এতটুকুই প্রবেশ করল যে, বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আপনার জন্য আমাদের গ্রন্থাগারটি উন্মুক্ত থাকবে। আমি ‘জ্বি,আচ্ছা’ বলে বুক শেলফ হাতড়াতে শুরু করলাম। হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, আনিসুল হক, ইমদাদুল হক মিলনের বইয়ে পুরো একটা শেলফ ঠাসা।

এসব বই দেখলে এখন বিরক্তি ধরে যায়। তবে দু, একটি বইয়ের কথা ভিন্ন। কারণ এখন আমি চিন্তনীয় ও মননশীল বইয়ের প্রেমেজর্জরিত। আহমদ ছফার ‘সংকটের নানান চেহারা’ ‘একজন আলি কেনানের উত্থান-পতন’ ‘বাঙালী মুসলমানের মন’ এগুলো তো সেই ধারাবাহিকতার একটা অংশ। ছফার ‘একজন আলী কেনানের উত্থান-পতন’ পড়ে…. রবীন্দ্রনাথের এই চরণটির কথা মনে পড়ল….. অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে, শেষ হ’য়ে হইল না শেষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *