জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ২৬ লাখ ৭০ হাজার

জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ২৬ লাখ ৭০ হাজার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে আজ ১ নভেম্বর বৃহস্পতিবার থেকে । দুই পরীক্ষায় সারাদেশ থেকে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করবে ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন। এর মধ্যে ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ জন ছাত্রী। ১২ লাখ ২৩ হাজার ৭৩২ জন ছাত্র।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গত সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানান, দেশের ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগামী ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দুই হাজার ৯০৩টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নেবে।

মন্ত্রী আরও বলেন, সারাদেশে মোট ২ হাজার ৯০৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতবছর কেন্দ্রের সংখ্যা ছিল ২ হাজার ৮৩৪টি। সেই হিসাবে এবার ৬৯টি কেন্দ্র বাড়ানো হয়েছে। এছাড়াও এবার দেশের বাইরে ৯টি কেন্দ্রে ৫৭৮ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে। গতবছরের তুলনায় এবার জেএসসিতে ১ লাখ ৭৭ হাজার ৬৬ এবং জেডিসি পরীক্ষায় ২৪ হাজার ৪৪৭ পরীক্ষার্থী বেড়েছে।

নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগেই সব পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে শিক্ষক, ছাত্র, কর্মচারীরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বলেন, পরীক্ষার সব প্রস্তুতি শেষ। তপন কুমার সরকার বলেন, পরীক্ষা শুরু শুরু হওয়ার ২৫ মিনিট আগে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবকে খুদে বার্তায় জানানো হবে—কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা হবে। এরপর প্রশ্নপত্রের মোড়ক খুলতে হবে।

এবারও বাংলা দ্বিতীয়পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র ছাড়া অন্য বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হবে।

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে গত এসএসসি পরীক্ষার শেষ দিকে এবং গত এইচএসসি পরীক্ষার শুরু থেকেই এই নিয়ম চালু করা হয়।

সারাদেশ থেকে জেএসসি-জেডিসির সর্বমোট পরীক্ষার্থী ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন। এর মধ্যে ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ জন ছাত্রী এবং ১২ লাখ ২৩ হাজার ৭৩২ জন ছাত্র। পরীক্ষার্থী সংখ্যাধিক্যে এ বছর লাখ ২২ হাজার ৮৬৯ জন ছাত্রী বেশি।

আট বোর্ডের অধীনে এবার জেএসসিতে পরীক্ষা দেবে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং মাদরাসা বোর্ডের অধীনে জেডিসিতে পরীক্ষা দেবে ৪ লাখ ২ হাজার ৯৯০ জন । গতবছর এই পরীক্ষায় ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন অংশ নিয়েছিল। এবার পরীক্ষার্থী বেড়েছে ২ লাখ ১ হাজার ৫১৩ জন।

এবার জেএসসিতে ২ লাখ ৪৬ হাজার ৩৫৩ জন এবং জেডিসিতে ৩৪ হাজার ২৫১ জন অনিয়মিত পরীক্ষার্থী পরীক্ষায় বসবে। এক থেকে তিন বিষয়ে যারা অকৃতকার্য হয়েছিল তারাও এবার ওইসব বিষয়ে পরীক্ষা দেবে, এই সংখ্যা জেএসসিতে ২ লাখ ৩০ হাজার ৭৮৫ জন এবং জেডিসিতে ৩০ হাজার ৫৪৮ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *