নরেন্দ্র মোদি হিটলার : মল্লিকার্জুন খাড়্গে

নরেন্দ্র মোদি হিটলার : মল্লিকার্জুন খাড়্গে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জার্মানির সাবেক স্বৈরশাসক হিটলারের সঙ্গে তুলনা করেছেন ক্ষমতাসীন বিজেপির অন্যতম প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা মল্লিকার্জুন খাড়্গে এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের সঙ্গে সেটাই করতে চাচ্ছেন যেটা স্বৈরশাসক হিটলার জার্মানিতে করেছিলেন।

০৪ নভেম্বর রোববার মহারাষ্ট্রের বান্দ্রাতে মুম্বাই কংগ্রেস আয়োজিত ‘সংবিধান বাঁচাও পরিষদ’-এর সভায় তিনি ওই মন্তব্য করেন। মল্লিকার্জুন খাড়্গে বলেন, ‘বিজেপি শাসনামলে দেশের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। কিন্তু কংগ্রেস, আরএসএস- বিজেপি ও মোদিকে এভাবে সংবিধানকে নষ্ট হতে দেবে না, যেভাবে অন্য প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হচ্ছে।’

মোদিকে হিটলারের সাথে তুলনা করে মোদি ও তার দল বিজেপির বিরুেদ্ধ খেদ প্রকাশ করে তিনি বলেন, সংবিধান কোনো বিশেষ জাতি, ধর্ম বা সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত নয় বরং সমানভাবে প্রত্যেক ভারতীয়র থেকে এসেছে। সংসদীয় গণতন্ত্রের স্বাধীনতার কোন অধিকারকে বিজেপি সম্মান দেখিয়েছে? যেদিন থেকে বিজেপি ক্ষমতায় এসেছে সেদিন থেকে মত প্রকাশের স্বাধীনতাকে শেষ করে দিয়েছে।’

‘বিজেপি গত চার বছরে সঠিকভাবে চার ধাপ এগোতেও সক্ষম হয়নি’ বলে মন্তব্য করে তিনি বলেন, তাদের পক্ষে আমাদের বিরুদ্ধে এই প্রশ্ন করার কোনো অধিকার নেই যে, বিগত সত্তর বছরে কি করা হয়েছে।’

ওই সভায় মুম্বাই কংগ্রেসের প্রধান সঞ্জয় নিরুপম বলেন, ভারতের সংবিধান হল ‘দেশের আত্মা’, যাকে আজ হত্যা করা হচ্ছে। বিগত চার বছরে বিজেপি নিজেদের ইচ্ছামত নয়ানিয়ম তৈরি করেছে, যা দেশের আইনশৃঙ্খলা অনুযায়ী নয়।
কেন্দ্রীয় আইনমন্ত্রী ও বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ

এদিকে আজ ০৫ নভেম্বর সোমবার কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গের পাল্টা জবাব দেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। কেন্দ্রীয় আইনমন্ত্রী ও বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘মোদিজিকে উনি হিটলার বলছেন এতে খুব আবাক হয়েছি! হিটলারের ভাষা বলতেন (প্রয়াত কংগ্রেস প্রধানমন্ত্রী) ইন্দিরা গান্ধী, এখন খাড়্গে সাহেব বলছেন। যিনি ওই পরিবারের অনুমতি ছাড়া রাজনীতিতে এক পা-ও এগোতে পারেন না, তিনি কিভাবে আমাদের উপরে এভাবে অভিযোগ করতে পারনে।

ভারতে প্রধান এ দুলের মধ‌্যে এমন পাল্টাপাল্টি বক্তব্যে বেশ উত্তপ্তই হয়ে আছে ভারতীয় রাজনীতির মাঠ। কয়েকদিন আগেই বিশ্বের সবচেয়ে উঁচু সরদার বল্লব ভাই প্যাটেলের মূর্তি বানিয়েছেন মোদি সরকার। এতে খরচ হয়েছে প্রায় ৩০০০ কোটি টাকা। এ নিয়েও জলঘোলা কম হয়নি। কোটি কোটি ভারতীয় যেখানে এখনো ঠিকমত খেতেই পায় না। সেখানে মূর্তি বানাতে ৩০০০ কোটি টাকা খরচ করে স্বভাবতই প্রশ্নবিদ্ধ হয়েছেন মোদি। এমন মনন্তব্যই করেছেন ভারতের অনেক রাজনৈতিক নেতা। এবার কয়েকদিন যেতে না যেতেই মোদিকে হিটলারের সাথে তুলনা করলেন কংগ্রেসের সিনিয়র নেতা মল্লিকার্জুন খাড়্গে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *