জাতীয় পার্টি থেকে র্নিবাচন করবেন হিরো আলম

জাতীয় পার্টি থেকে র্নিবাচন করবেন হিরো আলম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আসন্ন একাদশ জাতীয় নির্বাচনী হাওয়া লেগেছে সর্বত্র। সবাই যেন একযোগে নামছে এতে। কি ক্রিকেটের মাঠ আর সিনেমার পর্দা! এ দুই জায়গার শক্তিমান খেলোয়াররা এবার নেমেছেন রাজনীতিতে। এবার তাতে যোগ দিলেন হিরা আলমও। নির্বাচনী হাওয়া লেগেছে হিরো আলমের গায়ে। বিএনপির ঘাঁটি খ্যাত বগুড়া-৪ আসন থেকে নির্বাচন করতে জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম কিনেছেন আলোচিত হিরো আলম। যিনি ইউটিউবের মাধ্যমে সর্বত্র পরিচিতি পান। বিপুল জনপ্রিয়তা পাওয়া এই বিনোদন শিল্পী তার আসনে জাতীয় পার্টিকে গোল এনে দিতে পারেন কি না তাই এখন অপেক্ষার।

১৩ নভেম্বর সোমবার বিকালে হিরো আলম জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের ও প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ করে গণমাধ্যমকে তিনি জানান, বগুড়া-৪ আসনে তার গ্রহণযোগ্যতা বেশি থাকায় সেখান থেকেই নির্বাচন করবেন তিনি। প্রথম দিকে ভাবনায় ছিলো বগুড়া-৬ সদর আসনে নির্বাচন করা। কিন্ত বগুড়া-৪ আসনে তার
গ্রহণযোগ্যতা বেশি থাকায় সিদ্ধান্ত পাল্টেছেন তিনি।

তিনি আরও বলেন, আমি আগে থেকেই একটু বেশি সাহসী। আমার জীবনে ব্যর্থতা বলতে কিছু নেই। ইনশাআল্লাহ এখানেও আমি আশাবাদী।

প্রসঙ্গত, ইউটিউবখ্যাত হিরো আলমের বাড়ি বগুড়া জেলায়। ইউটিউবে তার বিচিত্র অভিনয়, গান তাকে দেশব্যাপী ব্যাপক আলোচনায় নিয়ে আসে। এর আগে এক ব্যক্তিগত সাক্ষাৎকারে গণমাধ্যমকে হিরো আলম বগুড়া থেকে নির্বাচনের কথা বলেছিলেন। তখন অবশ্য কোন দল থেকে নির্বাচন করতে চান তা জানাননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *