ছেলেকে স্কুলে ভর্তি করাতে গেলেন শাকিব খান

ছেলেকে স্কুলে ভর্তি করাতে গেলেন শাকিব খান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নানা ব্যস্ততার মাঝে সককিছু ছুটি দিয়ে বাবা হিসেবে সন্তানের সব দায়িত্ব পালন করছেন ঢালিউডের নাম্বারওয়ানখ্যাত চিত্রনায়ক শাকিব খান। সন্তান তার একটিই আব্রাম। দিনে দিনে বেড়ে উঠছে আব্রাম। বাবা হিসেবে তাই দায়িত্বটাও একটু একটু করে বড় হচ্ছে বুঝি। তাইতো সম্প্রতি ছেলে আব্রাম খান খান জয়কে স্কুলে ভর্তি করানোর প্রস্তুতি নিয়েছেন তিনি।

এ লক্ষ্যে তাকে নিয়ে স্কুলেও গেছেন এ চিত্রনায়ক। জয়ের মা চিত্রনায়িকা অপু বিশ্বাসও সঙ্গে ছিলেন সঙ্গত কারণেই। মা-বাবার হাত ধরেই জয়ের প্রথম স্কুল ঘুরে আসা।

জানা গেছে, রাজধানীর বারিধারায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (এআইএসডি)-তে জয়কে ভর্তি করানোর জন্য গিয়েছিলেন শাকিব ও অপু। এরপর ভর্তির জন্য ফরম পূরণ করেন বাবা শাকিব ও মা অপু বিশ্বাস। তবে ফরম পূরণ করলেও রাজধানীর অভিজাত এই স্কুলে জয়কে ভর্তি হতে হলে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। এমনটাই জানা গেছে একটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে।

কারণ স্বভাবতই বয়স তিন বছর পূর্ণ না হলে স্কুলে ভর্তি হতে পারছেন না জয় স্কুল কর্তৃপক্ষের এমন কথা শুনে শাকিব-অপুর মন খারাপ হয়। কিন্তু স্কুল কর্তৃপক্ষের পরামর্শে সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’-তে প্লে-গ্রুপে ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছেন শাকিব খান। এর পর বয়স তিন বছর পূর্ণ হলে এআইএসডি-তে ভর্তি করানো হবে তাকে।

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘জয়ের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছি। আগামী বছরই এআইএসডি-তে তাকে ভর্তি করাতে পারব।’ জয় প্রসঙ্গে শাকিব আরও বলেন, ‘খুবই দুষ্টুমি করে। ওর সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। মাঝে মধ্যে ওর সঙ্গে আমিও পড়তে বসে যাই।’

মা অপু বিশ্বাসও জয়ের টেককেয়ারে বাবা শাকিব খানের প্রশংসা করে বলেন, জয়ের ব্যাপারে বাবা শাকিব অনেক সিরিয়াস। এত সকালে ভর্তির জন্য স্কুলে চলে আসবে, আমি কল্পনাও করিনি। জয়ের বাবার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল।’

তিনি আরও বলেন, ‘সকালে স্কুলের ভেতর বাবা-ছেলের খুনসুটি দেখতে বেশ ভালোই লেগেছে। স্কুলের পরিবেশ দেখে জয়ও অনেক খুশি। কিন্তু আমাদের মন খারাপ হয়ে গেল। তবে আগামী বছর এই স্কুলে জয়কে ভর্তি করাতে পারব।’

সেদিন স্কুল থেকে বের হওয়ার পর জয়কে একনজর দেখার জন্য আশপাশের অনেকেই ভিড় জমিয়েছিলেন বলে জানিয়েছেন বাবা শাকিব খান। খুব বেশী দিন আগে নয়, এই বছর পাঁচ আগেই ঢাকাইয়া ছবিতে শাকিব-অপু ছিলো দুর্দান্ত এক জুটি। দর্শকদের প্রিয় এই জুটি একসঙ্গে অনেক ছবি উপহার দিয়েছেন। সিনেমায় তাদের যুগলবন্দি মিষ্ট্রি ছিলো অসাধারণ এবং তাদের বোঝাপড়াটাও ছিলো দারুণ। সেখান থেকেই প্রেম ও একসময় বিবাহবন্ধনে আবদ্ধ হন তারকা এই জুটি। আব্রাম খান জয় তাদের প্রথশ সন্তান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *