সিলেটের বিশ্বনাথে মাহফিল নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, মাদ্রাসাছাত্রীসহ আহত ২৩

সিলেটের বিশ্বনাথে মাহফিল নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, মাদ্রাসাছাত্রীসহ আহত ২৩

পাথেয় রিপোর্ট : সিলেটের বিশ্বনাথে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে এলাকাবসীর দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মাদ্রাসাছাত্রীসহ আহত হয়েছেন ২৩ জন। এ ঘটনায় বিশ্বনাথ উপজেলায় এখন উত্তেজনা বিরাজ করছে।

২০ নভেম্বর মঙ্গলবার উপজেলার অলংকারী ইউনিয়নের বড়তলা গ্রামের বর্তমান মেম্বার সাইদুর রহমান (৫০) ও একই বাড়ির আনফর আলী (৪৮) গংদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় মেম্বার সাইদুর রহমানের পক্ষে আহত হন- মখন মিয়া (৬০), সাইফুল আলম (৪০), রুবেল আহমদ (১৮), মাদ্রাসাছাত্রী তান্নি বেগম (১৩), পায়েল আহমদ (১৭), রাহেল আহমদ (১৭), জুবেল আহমদ (১৬), রাসেল আহমদ (২৮), এমরান আহমদ (২৬), মধ্যস্থকারী সফর আলী (৩৫), সিদ্দিক আলী ( ৬০), বাচ্চু মিয়া (৪৫), সুহিন আহমদ (১৮), আব্দুল আহাদ (৫০) ও চেরাগ আলী (৩৫)। এদিকে আনফর আলীর পক্ষে আহত হন- আরফুল বিবি (৭০), আছকির আলী (৩০), রুসনা বেগম (৩২), শুকুর আলী (৬০), মাদ্রাসাছাত্রী তছলিমা বেগম (১৫) জুবেদ আলী (২৫) ও পার্শ্ববর্তী বড় খুরমা গ্রামের রাজন মিয়া (৪৮) এবং আব্দুস শহিদ (৩৮)। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বড়তলা গ্রামের বর্তমান মেম্বার সাইদুর রহমান বলেন, বুধবার উদযাপিত হতে যাওয়া ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে স্থানীয় বড়তলা মাজহারিয়া আলীম মাদরাসা মসজিদে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। কিন্তু একই দিনে মসজিদের পার্শ্ববর্তী বাড়ি আনফর আলী তার উঠানে মাইক টানিয়ে আরেকটি ওয়াজ মাহফিলের আয়োজন করেন। মূলত এখান থেকেই ঘটনার সূত্রপাত ঘটে।

আনফর আলীর উঠোনে মাইক টানােনা এবং মাহফিলের পক্ষের লোকেরা একসময় তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে এবং কথাকাটাকাটির একপর্যায়ে আনফর আলী গংরা মেম্বার সাইদুর রহমানের লোকজনের ওপরে হামলা করেন।

এদিকে আনফর আলীকে বাড়িতে পাওয়া না গেলে তার ভাগনে আরজদ আলী বলেন, আমরা ছোট মানুষ ওয়াজ মাহফিল করতে গেলে মেম্বার পক্ষের লোকজন আমাদের ওপরে হামলা করেছেন।

।বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) দুলাল আকন্দ জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *