বিএনপির নিজস্ব কোনো রাজনৈতিক শক্তি নেই : কাদের

বিএনপির নিজস্ব কোনো রাজনৈতিক শক্তি নেই : কাদের

পাথেয় রিপোর্ট : বিএনপির নিজস্ব কোনো রাজনৈতিক শক্তি নেই দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নিজস্ব কোনো রাজনৈতিক শক্তি নেই। জামায়াতই তাদের বড় শক্তি।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এসথেটিক ডার্মাটোলজিস্টদের এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন। ‘এসথেটিকা বাংলাদেশ ২০১৮’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ এসথেটিক ডারমাটোলজি সোসাইটি (এডিএসবি)।

সেতুমন্ত্রী বলেন, জামায়াত বিএনপির বড় শক্তি। জামায়াত তাদের জানের দোস্ত। তাদের বিএনপি কিভাবে ছাড়বে? আর ড. কামাল হোসেনকে তারা কেবল ঐক্যফ্রন্টের ব্যানারে ব্যবহার করছে। ড. কামালসহ যারা তাদের সঙ্গে গেছে, বিএনপি তাদের কানাকড়ির দামও দেয় না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা যেভাবে ক্রমাগতভাবে অযথা আক্রমণাত্মক কথাবার্তা বলছেন, তাতে মনে হয় তাঁরা দেশে গৃহযুদ্ধ চান। তাঁরা যদি একেকটি কেন্দ্রে তাঁদের ৫০০-৭০০ কর্মীর পাহারার কথা বলেন, তাহলে আমরা তো আর বসে থাকতে পারব না। আমরাও ৫০০-৭০০ জন পাহারায় দেব। তখনো খোট হবে না, যুদ্ধ হবে; সংঘাত-সংর্ঘষ হবে। কিন্তু আমরা তো তা চাই না। আমরা চাই দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক। তিনি বলেন, ঐক্যফ্রন্টের সব কিছুই লন্ডন থেকে পরিচালিত হচ্ছে। তারেক রহমানের অঙ্গুলিহেলন ছাড়া কিছুই হয় না।

এসথেটিকা বাংলাদেশ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ডা. এহসানুল কবীর, অধ্যাপক কবীর চৌধুরী, বাংলাদেশ এসথেটিক ডার্মাটোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. জিনাত মেরাজ, সাধারণ সম্পাদক ডা. সরকার মাহবুব আহম্মেদ শামীমসহ অন্যরা।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে পাহারাদার নিয়োগের নামে গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে বিএনপি, এটা সহ্য করা যায় না। বিএনপির আন্দোলনের হুমকিকে কিভাবে দেখছেন জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘গত দশ বছরে বিএনপির আন্দোলনের সমুদ্রের উত্তাল ঢেউ তো দুরের কথা, কোথাও একটা ছোট ঢেউও দেখলাম না। ফখরুল সাহেবরা স্বপ্ন দেখতেই পারেন। কারণ, জনগণের ওপর যদি তাদের আস্থা থাকে তাহলে তারা কিভাবে অবিরাম আক্রমণাত্মক ভাষায় কথা বলছেন?’

জামায়াত নিবন্ধন হারালেও দলটির নেতারা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। এ প্রসঙ্গ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জামায়েতে ইসলামী তাদের (বিএনপির) জোটে আছে। বিএনপি তাদের এই জানের-জান দোস্তকে কখনও হারাতে চায় না। কখনও এই বন্ধুত্বে ফাটল ধরবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *