ওরা জঙ্গি নয় শিক্ষার্থী : পাকিস্তান

ওরা জঙ্গি নয় শিক্ষার্থী : পাকিস্তান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের দিল্লি পুলিশ দুই পাকিস্তানির ছবি প্রকাশ করে রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছিল। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল প্রকাশিত হওয়া ছবির দুইজন পাকিস্তানি জঙ্গি। তবে ভারতের পুলিশের এমন দাবিকে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।

পাকিস্তানের তরফ থেকে বলা হয়, দিল্লি পুলিশ জঙ্গি দাবি করে যে দুই জনের খবর প্রকাশ করেছে তারা জঙ্গি নয়। পাকিস্তানের দাবি তারা শিক্ষার্থী। ওই দুই ছাত্র পাকিস্তানেই এখন আছে এবং কখনোই ভারতে যায়নি। ভারত যে ছবি প্রকাশ করেছে সেটি ওই ছাত্রদেয় লাহোরে ইজতেমা চলার সময় তোলা ছবি।

রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান থেকে বলা হয়েছে, ছবিতে যাদের দেখা গেছে তাদের একজন তৈয়ব এবং নাদিম৷ রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এবং পুলিশের ঘোষণার পর পাক মিডিয়া জানায়, তারা ফয়জলাবাদের ছাত্র৷ এরপর গতকাল সোমবার ওই দুই ছাত্র সেখানে প্রেস কনফারেন্সও করে৷ আরো জানায়, সন্ত্রাসবাদের সঙ্গে তাদের কোনও যোগ নেই, তারা ছাত্র৷ এবং কখনও ভারতে যায়নি তারা৷

সূত্র : ইন্ডিয়াটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *