খাশোগি হত্যায় অভিযুক্ত ১৭ জনের ওপর কানাডার নিষেধাজ্ঞা

খাশোগি হত্যায় অভিযুক্ত ১৭ জনের ওপর কানাডার নিষেধাজ্ঞা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৭ সৌদি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। বৃহস্পতিবার এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী ক্রিসটিয়া ফ্রিল্যান্ড এক বিবৃতিতে জানান, এই নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাদের কানাডায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কানাডা ছাড়া আরও কিছু দেশও খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ২০ নভেম্বর জামাল খাশোগি হত্যায় অভিযুক্ত ১৮ জনের ওপর জার্মানি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল জার্মান সরকার। বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক বৈঠকের সাইড লাইনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস একথা জানান। জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ‘ডিপিএ’। দ্য গার্ডিয়ান।

নিষেধাজ্ঞার আওতায় ইউরোপের পাসপোর্ট-ফ্রি শেনজেন জোনের ২৬ দেশে তাদের ভ্রমণ নিষিদ্ধ থাকবে। এ জোনে আছে ইইউর ২২ দেশ এবং এর বাইরের ৪ দেশ। জার্মান পররাষ্ট্রমন্ত্রী মাস বলেন, ১৮ সৌদির বিরুদ্ধে ওই অপরাধে জড়িত থাকার অভিযোগ আছে। তবে বার্লিনে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রণালয়ের উপ মুখপাত্র বলেন, ওই সৌদিরা খাশোগি খুনের চক্রান্তে জড়িত ১৫ জনের দলটির সদস্য এবং অন্য আরও তিন সন্দেহভাজন।’ জার্মানি এর আগে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের ঘোষণা দিয়ে অন্যান্য ইউরোপীয় দেশকেও একই পদক্ষেপ নেয়ার আহবান জানায়। স্মর্তব্য যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই খাশোগি হত্যায় জড়িত ১৭ সৌদির ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। গত ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে খাশোগি ঢোকার পর আর বেরিয়ে আসেননি। এরপর বিশ্বজুড়ে সৌদি যুবরাজের বিরুদ্ধে খাশোগিকে হত্যার নির্দেশ দেয়ার অভিযোগ ওঠে।

১৭ নভেম্বর সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে সৌদি অরবের ১৭ জনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। এর মধ্যে ইস্তাম্বুলের সৌদি কন্সাল জেনারেল মোহাম্মদ আল ওতাইবিও রয়েছেন। যুক্তরাষ্ট্রের বাসিন্দা ও ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাশোগি গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কন্স্যুলেটে যাওয়ার পর নিখোঁজ হন। এই ঘটনার পর সৌদি যুবরাজের বিরুদ্ধে তাকে হত্যার নির্দেশ দেয়ার অভিযোগ ওঠে বিশ্বজুড়ে।

খাশোগির নিখোঁজের ঘটনায় নানা বিভ্রান্তিমূলক বর্ণনা হাজিরের প্রায় ১৫ দিন পর খাশোগিকে হত্যার কথা স্বীকার করে সৌদি আরব। রিয়াদের তরফ থেকে দাবি করা হয় সৌদি আরবে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা ব্যর্থ হওয়ায় তাকে হত্যা করে কর্মকর্তারা। বৃহস্পতিবার সৌদি পাবলিক প্রসিকিউটরের দফতর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পর ধস্তাধস্তির পর হত্যা করা হয় খাশোগিকে।

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে সৌদি অরবের ১৭ জনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ইস্তাম্বুলের সৌদি কন্সাল জেনারেল মোহাম্মদ আল ওতাইবিও রয়েছেন। যুক্তরাষ্ট্রের বাসিন্দা ও ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাশোগি গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কন্স্যুলেটে যাওয়ার পর নিখোঁজ হন। এই ঘটনার পর সৌদি যুবরাজের বিরুদ্ধে তাকে হত্যার নির্দেশ দেয়ার অভিযোগ ওঠে বিশ্বজুড়ে।

খাশোগির নিখোঁজের ঘটনায় নানা বিভ্রান্তিমূলক বর্ণনা হাজিরের প্রায় ১৫ দিন পর খাশোগিকে হত্যার কথা স্বীকার করে সৌদি আরব। রিয়াদের তরফ থেকে দাবি করা হয় সৌদি আরবে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা ব্যর্থ হওয়ায় তাকে হত্যা করে কর্মকর্তারা। বৃহস্পতিবার সৌদি পাবলিক প্রসিকিউটরের দফতর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পর ধস্তাধস্তির পর হত্যা করা হয় খাশোগিকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *